,

সাড়া ফেলেছে সাফা কবিরের ডিমের সালাদ

news-image

বিনোদন প্রতিবেদক : অভিনয়শিল্পী সাফা কবির। অভিনয়ের বাইরে এই তারকা এবারই প্রথম হাজির হয়েছেন রান্ধনশিল্পী হিসেবে। আর এসেই তার বানানো ডিমের সালাদ রেসিপি দিয়ে দারুণ সাড়া ফেলেছে দর্শকমহলে। যার কিছুটা হলেও প্রমাণ মেলে তার ফেসবুকে। অনেকেই তার ডিমের সালাদের প্রশংসা করছে।

এদিকে, রমজান উপলক্ষ্যে স্বাস্থ্যকর খাবারের রেসিপি নিয়ে প্রতিদিন হাজির হবেন সাফা কবির। ভিন্ন ভিন্ন রেসিপি’র রান্না করে দেখাবেন তার ফেসবুক পেজে। আর তারই অংশ হিসেবে রমজানের প্রথম দিন সাফা কবির ডিমের সালাদ তৈরি করে দেখিয়েছেন। আর দ্বিতীয় রমজানে তৈরি করেছেন স্ট্রবেরি স্মুদি। এভাবে পুরো মাসজুড়ে কিছু না কিছু বানাবেন এই অভিনেত্রী।

সাফা কবির বলেন, ‘রমজানের সময় ইফতারির বিষয়টি আমার খুব ভালো লাগে। সারাদিন রোজা রাখার পর পরিবারের সবার সঙ্গে ইফতার করার মজাটাই আলাদা। যখন আমি বাসায় থাকি তখন চেষ্টা করি ইফতারের টেবিলে আমার একটি রেসিপি রাখার। সেসব রেসিপি সবার সঙ্গে শেয়ার করার জন্যই এমন উদ্যোগ।’

বর্তমানে ঈদের নাটকের কাজে ব্যস্ত আছেন সাফা কবির। এরই মধ্যে কাজ করেছেন বেশ কিছু নাটকে। এছাড়া মুক্তির অপেক্ষায় আছে তার অভিনীত ওয়েব ফিল্ম ‘কুহেলিকা’। এটি পরিচালনা করেছেন সামিউর রহমান।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট