,

দীপিকা-রণবীরের সুখের সংসারে চিড়!

news-image

বিনোদন ডেস্ক : বলিউডের জনপ্রিয় জুটি দীপিকা পাড়ুকোন ও রণবীর সিং। দীর্ঘদিন ধরেই সুখের সংসার করছেন এই তারকা দম্পতি। যতই চারিত্রিক বৈপরীত্য থাকুক না কেন দাম্পত্যে মনের মিলটাই যে আসল, তা বারে বারে প্রমাণ করেছেন রণবীর-দীপিকা। তবে এবার রণবীর-দীপিকার অনুরাগীদের জন্য একটি ‘দুঃখের খবর’ রয়েছে।

বড়পর্দায় হোক কিংবা বাস্তব জীবনে, রণবীর-দীপিকার জুটি মানেই তা একেবারে সুপারহিট। তাদের রসায়নে একেবারে বুঁদ হয়ে থাকেন দর্শকরা। যখনই তাদের একসঙ্গে কোথাও দেখা যায়, তাদের উজ্জ্বল উপস্থিতি একেবারে প্রত্যেকের চোখ ধাঁধিয়ে দেয়। এবার সেই তারকা জুটির বিচ্ছেদের সংবাদ সামনে আসায় অনুরাগীদের হৃদয় একেবারে ভেঙে গিয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম জি নিউজের এক প্রতিবেদন থেকে জানা যায়, বলিউডের জোর গুঞ্জন, দুই তারকার মধ্যে চলছে মনোমালিন্য। বিভিন্ন সময়ে জিজ্ঞাসা করেও দীপিকার থেকে বিশেষ কোনো কথা বের করা যায়নি। আর রণবীর? তার উত্তর তো সব সময়ে হেঁয়ালি। তবে এবার যেন অশনিসংকেত দেখতে পাচ্ছেন অনেকেই। সম্প্রতি একটি অনুষ্ঠানের ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে, আর সেখানে ধরা পড়েছে দুজনের সম্পর্কের ছন্দপতন।

ভিডিওতে দেখা যায়, দীপিকা গাড়ি থেকে নামলেন। দুজনেই কালো পোশাকে সুসজ্জিত। অভিনেত্রীর জন্য অপেক্ষারত রণবীর। নিজেদের পোশাক ঠিক আছে কিনা, তা একবার ভাল ভাবে দেখে নেন। তার পর বেশ কয়েকজনের সঙ্গে কথাও বলেন তারা।

এরপর যা ঘটে, তাতেই উঠছে প্রশ্ন। দীপিকার জন্য হাত বাড়ালেন রণবীর। স্বামীর দিকে তাকালেন না দীপিকা, এমনকি, হাতও ধরলেন না। শেষে বাবা প্রকাশ পাড়ুকোনকে মাঝখানে রেখে ছবি তোলেন। নিমেষেই ছড়িয়ে পড়ে এই ভিডিও। অনুরাগীদের জল্পনা, তাদের মধ্যে সবকিছু ঠিক আছে তো?

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট