,

চাঁদের নিচে ‘তারা’, ফেসবুকে ছবি ভাইরাল

news-image

অনলাইন ডেস্ক : আজ শুক্রবার থেকে শুরু হয়েছে পবিত্র রমজান মাস। গতকাল বৃহস্পতিবার খালি চোখে অধিকাংশ মানুষই চাঁদ দেখতে পারেননি। তবে আজ শুক্রবার খালি চোখে চাঁদ দেখা যাচ্ছে। তবে এ চাঁদের সঙ্গে আছে একটি তারা। যে তারাটিকে অনেকেই শুক্র গ্রহ হিসেবে অভিহিত করছেন। চাঁদের ঠিক নিচেই এই তারা জ্বল জ্বল করছে।

এদিকে, চাঁদের নিচে তারার ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। বিভিন্ন জন তার ফেসবুক ওয়ালে চাঁদ-তারার এ ছবি পোস্ট করে নানা কিছু লিখছেন।

ইয়াসিন নামের এক ডিজিটাল কনটেন্ট ক্রিয়েটর লিখেছেন, ‘আজকের চাঁদটা তাহার মতোই সুন্দর।’

সানজিদা সনকা নামের রাজবাড়ী সদরের এক আবৃত্তিশিল্পী লিখেছেন, ‘এত সুন্দর চাঁদ, নিচে একটা তারা। এখনো কেউ বাইরে গেলেই দেখতে পাবে।’

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মো. শিমুল সরদার লেখেন, ‘আজ চাঁদ ও শুক্র গ্রহ একইসাথে (আকাশে চাঁদ ও ভেনাস একত্রে হয়ে গেছে) তাই চাঁদের মাঝ বরাবর নিচে তারাটি দেখা যাচ্ছে।’

তরিকুল ইসলাম নামের এক প্রকৌশলী লিখেছেন, ‘পবিত্র রমজান মাসের প্রথম রোজা সন্ধ্যার আকাশে এক বিরল দৃশ্য চাঁদ এবং শুক্রগ্রহ।’

সৈয়দ মেহেদী হাসান নামের এক সাংবাদিক লেখেন, ‘আরবি হরফ ب এর মতো দেখতে আজকের আকাশের চাঁদ ও তারা। চমৎকার দৃশ্য।’

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট