,

৭০ বছর বয়সে বিয়ে করলেন কলেজশিক্ষক

news-image

বাগেরহাট প্রতিনিধি : চিরকুমারত্বের অবসান ঘটিয়ে বাগেরহাটের রামপাল উপজেলার জিগিরমোল্লা গ্রামের কলেজশিক্ষক শওকত আলী। ৭০ বছর বয়সে বাগেরহাটের মোংলার ৩৫ বছরের মেয়ে শাহেদা বেগম নাজুকে বিয়ে করেন তিনি। গত শনিবার ১০ লাখ টাকা দেনমোহরে বিয়ের পিড়িতে বসেন তিনি।

পরিবার ও এলাকাবাসী জানায়, পরিবারে হাল ধরতে গিয়ে এবং ভাই বোনদের মানুষ করতে সংসার করা হয়ে ওঠেনি শওকত আলীর। তাই তিনি সারাজীবন চিরকুমার থাকার সিদ্ধান্ত নিয়েছিলেন। পরে চাকরি থেকে অবসরে যাওয়ার পর একাকিত্ব অনুভব করায় বিয়ে করার সিদ্ধান্ত নেন তিনি।

শওকত আলীর ছোট ভাই আব্দুল হালিম খোকন বলেন, ‘আমার ভাইয়ের বয়স হয়েছে। তাকে দেখভাল করতে এ সময় তার একজন জীবন সঙ্গিনী খুবই দরকার বলে মনে করি আমরা। পরে তাকে আমরা বিয়ের জন্য জোর করি। তিনি একটা সময় এসে রাজি হলে মোংলা উপজেলার মিঠাখালি ইউনিয়নের শাহিদা আক্তার নাজু (৩৫) সঙ্গে বিবাহ সম্পন্ন করি। পরিবারসহ নতুন বর এবং কনে আগামিতে হজ্বে যাবেন।’

শওকত আলীর প্রতিবেশী আকমল উদ্দিন বলেন, ‘আমরা কখনো ভাবিনি যে তিনি বিয়ে করবেন। তিনি আমার স্যার ছিলেন। তিনি অত্যন্ত ভালো মানুষ।’

স্থানীয় মেম্বর নিখিল বাবু বলেন, শওকত আলী একজন ভদ্রলোক। তার আসলে একজন জীবন সঙ্গি খুব দরকার ছিল। তাদের নব দম্পতির জন্য অনেক শুভকামনা।

এ জাতীয় আরও খবর

লন্ডনে বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন

ময়মনসিংহে বাসের ধাক্কায় নিহত ৭ জনের পরিচয় শনাক্ত

জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার

নবীনগরে উপজেলা শ্রমিক দলের উদ্যোগে পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে মিছিল সমাবেশ

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি

সেন্ট মার্টিনে রাত্রিযাপনের সুযোগ বাড়ছে, আসছে নতুন গাইডলাইন

তীব্র তাপপ্রবাহে গলছে সুইজারল্যান্ডের হিমবাহ, প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা

শিক্ষা ও ক্রীড়ার উন্নয়নে নবীনগরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপি আব্দুল মান্নানের মতবিনিময়

পে স্কেল বাস্তবায়নে নতুন নির্দেশনা