,

ব্রাহ্মণবাড়িয়ায় দেবরের দেওয়া আগুনে ঝলসে চিকিৎসাধীন ভাবির মৃত্যু

news-image
তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে গায়ে পেট্রল ঢেলে দেবরের দেওয়া আগুনে ঝলসে আহত ভাবি লতিফা বেগম (৪২) মারা গেছেন। বুধবার (২২ মার্চ) দুপুরে ঢাকায় শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
এর আগে গত রোববার (১৯ মার্চ) উপজেলার রসুল্লাহবাদ ইউনিয়নের উত্তর দাররা গ্রামে দেবর জালাল উদ্দিন পেছন থেকে তাঁর ভাবি লতিফা বেগমের গায়ে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেন। দেবরের দেওয়া সেই আগুনে ঝলসে ভাবি লতিফা বেগম গুরুতর আহত হন। তিনি ওই এলাকার মো. জাকারিয়ার স্ত্রী।
লতিফা বেগমের স্বামী মো. জাকারিয়া বলেন, কয়েকদিন আগে আমার ছোট ভাই জালাল মিয়ার সঙ্গে কথা কাটাকাটি হয়েছিল। এ নিয়ে ক্ষুব্ধ ছিল সে। ঘটনার দিন দুপুরে আমি বাড়িতে ছিলাম না। লতিফা রান্না ঘরে পিঠা তৈরি করছিল। এই সুযোগে সে পেছন থেকে লতিফার গায়ে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেয়। এতে তার সারা শরীর ঝলসে যায়। পরে মুমূর্ষু অবস্থায় তাকে ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হয়। সেখানে তিন দিন মৃত্যুর সঙ্গে লড়ে আজ সে মারা গেছে।
এ বিষয়ে নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)  সাইফুদ্দিন আনোয়ার বলেন,
 মৃত্যুর বিষয়টি আমাদের তার পরিবারের সদস্যরা জানিয়েছে। এ ঘটনায় থানায় একটি মামলা রজু হয়েছে। আসামী জালালকে গ্রেপ্তার করতে আমাদের অভিযান অব্যাহত আছে।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট