,

আজ চাঁদ দেখা গেলে কাল থেকে রোজা

news-image

নিজস্ব প্রতিবেদক : দেশের আকাশে আজ বুধবার পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেলে আগামীকাল বৃহস্পতিবার থেকে রোজা শুরু হবে। রমজান মাসের চাঁদ দেখার সংবাদ পর্যালোচনায় আজ বুধবার সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে সভায় বসবে জাতীয় চাঁদ দেখা কমিটি।

ইসলামিক ফাউন্ডেশন গতকাল মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, আজ মাগরিবের পর বায়তুল মোকাররম জাতীয় মসজিদে রমজানের দিনক্ষণ নির্ধারণে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা হবে। এতে সভাপতিত্ব করবেন ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান। দেশের আকাশে কোথাও চাঁদ দেখা গেলে নির্ধারিত টেলিফোন ও ফ্যাক্স নম্বরে অথবা সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসক অথবা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানানোর জন্য অনুরোধ করা হয়। টেলিফোন নম্বর : ০২-২২৩৩৮১৭২৫, ০২-৪১০৫০৯১২, ০২-৪১০৫০৯১৬ ও ০২-৪১০৫০৯১৭। ফ্যাক্স নম্বর : ০২-২২৩৩৮৩৩৯৭ ও ০২-৯৫৫৫৯৫১।

সংবাদ বিজ্ঞপ্তিতে দেশের সব মসজিদে অভিন্ন পদ্ধতিতে তারাবির নামাজ পড়ার আহ্বান জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন। রমজানের প্রথম ছয় দিন দেড় পারা করে ৯ পারা এবং পরবর্তী ২১ দিন এক পারা করে পড়লে ২৬ রমজান দিবাগত রাতে পবিত্র কোরআন খতম হবে। এতে কর্মজীবী ধর্মপ্রাণ মুসল্লিরা দেশের যেকোনো মসজিদের তারাবিতে অংশ নিতে পারবেন এবং কোরআন খতমের ধারাবাহিকতা বজায় থাকবে।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট