,

ওয়ানডে বিশ্বকাপ শুরু ৫ অক্টোবর, ফাইনাল ১৯ নভেম্বর

news-image

স্পোর্টস ডেস্ক : অক্টোবর-নভেম্বরে ভারতের মাটিতে ২০২৩ ওয়ানডে বিশ্বকাপ। সেটা জানা হয়ে গেছে আগেই। এবার জানা গেলো বিশ্বকাপ শুরু-শেষের তারিখ এবং ফাইনাল ম্যাচের ভেন্যুও!

জনপ্রিয় ক্রীড়া ওয়েবসাইট ‌‌‌‘ক্রিকইনফো’ জানিয়েছে, ২০২৩ ওয়ানডে বিশ্বকাপ শুরু হতে যাচ্ছে ৫ অক্টোবর থেকে, ফাইনাল ১৯ নভেম্বর।

বিশ্বকাপের আয়োজক ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই) জানিয়েছে, ১০ দলের এই আসরের জন্য প্রায় এক ডজন ভেন্যুর সংক্ষিপ্ত তালিকা করা হয়েছে। ফাইনাল হওয়ার কথা বিশ্বের সবচেয়ে বড় ক্রিকেট স্টেডিয়াম আহমেদাবাদে।

আহমেদাবাদ ছাড়াও ভেন্যুর তালিকায় আছে ব্যাঙ্গালুরু, চেন্নাই, দিল্লি, ধর্মশালা, গুয়াহাটি, হায়দরাবাদ, কলকাতা, লখনৌ, ইন্দোর, রাজকোট এবং মুম্বাইয়ের নাম।

৪৬ দিনের এই মহাযজ্ঞে তিনটি নকআউটসহ মোট ৪৮টি ম্যাচ অনুষ্ঠিত হবে। তবে কোন ভেন্যুতে কোন ম্যাচ হবে, সেটি এখনও চূড়ান্ত হয়নি।

স্বাগতিক ভারতসহ এখন পর্যন্ত বিশ্বকাপের ৭টি দল চূড়ান্ত হয়েছে। বিশ্বকাপ নিশ্চিত করেছে বাংলাদেশ, ইংল্যান্ড, আফগানিস্তান, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড এবং পাকিস্তান।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট