,

ভূমিকম্পে পাকিস্তানে নিহত ২

news-image

অনলাইন ডেস্ক : পাকিস্তানে রিখটার স্কেলে ৬ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পে ইসলামাদ, পেশোয়ার ও লাহোরসহ অনেক জায়গা কেঁপে উঠেছে। মঙ্গলবার রাতের ভূমিকম্পে অন্তত দুজন নিহত ও ছয়জন আহত হয়েছেন। খবর: ডন অনলাইন’র।

খাইবার পাখতুনখাওয়া প্রদেশের দুর্যোগ ব্যবস্থাপনা দপ্তর জানায়, ভূমিকম্পের ফলে ছাদ দুর্ঘটনায় দুজন নিহত ও ছয়জন আহত হয়েছেন। প্রদেশটিতে অন্তত আটটি বাড়ি ক্ষতিগ্রস্তের তথ্য মিলেছে।

পাকিস্তানের আবহাওয়া অধিদপ্তর জানায়, দেশটির বিভিন্ন এলাকায় মঙ্গলবার রাত ৯টা ৪৭ মিনিটে ৬ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে।

পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ জরুরি ব্যবস্থাপনা সংস্থাগুলো সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকতে বলেছেন।

আফগানিস্তানে ৬ দশমিক ৫ মাত্রার ভূমিকম্প হয়েছে বলে জানায় যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস)। তাজিকিস্তান ও পাকিস্তান সীমান্তবর্তী আফগানিস্তানের জুরম শহরের ৪০ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপূর্ব এলাকায় ১৮৭ দশমিক ৬ কিলোমিটার ভূগর্ভে এর উৎপত্তি বলে জানায় সংস্থাটি। অন্যদিকে ভারতের বিভিন্ন জায়গায়ও ভূকম্পন অনুভূত হয়।

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না