,

ভুটানকে ৮ গোল দিল বাংলাদেশের মেয়েরা

news-image

স্পোর্টস ডেস্ক : ঘরের মাঠে আরেকটি টুর্নামেন্টে দুর্দান্ত শুরু করেছে বাংলাদেশের মেয়েরা। সোমবার বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোহাম্মদ মোস্তফা কামাল স্টেডিয়ামে শুরু হওয়া সাফ অনূর্ধ্ব-১৭ নারী চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ নিজেদের প্রথম ম্যাচে ৮-১ গোলে উড়িয়ে দিয়েছে ভুটানকে।

প্রথমার্ধে বাংলাদেশ ৪-০ গোলে এগিয়ে ছিল। বাংলাদেশের জোড়া গোল করেছেন তৃষ্ণা ও থুইনু। অন্য গোলগুলো করেছেন সুলতানা, প্রীতি, মুন্নী ও সাগরিকা।

বড় জয়ে বাংলাদেশের মেয়েদের গোলের জন্য অপেক্ষা করতে হয় ১৬ মিনিট পর্যন্ত। গোলের খাতা খোলেন তৃষ্ণা। তার টোকা ভুটানের জালে জড়ালে লিড পায় বাংলাদেশ। ২৮ মিনিটে ব্যবধান বেড়ে দ্বিগুণ করেন তৃষ্ণা।

৩৫ মিনিটে সুলতানা আক্তারের গোলে ব্যবধান ৩-০ করে বাংলাদেশ। ৪২ মিনিটে সুরভী গোল করলে ৪-০ ব্যবধানে এগিয়ে দ্বিতীয়ার্ধের খেলা শুরু করে স্বাগতিক দল। গোল করেন সুরভী।

৬০ মিনিটে থুইনু মারমার গোলে ব্যবধান হয় ৫-০। পরের মিনিটে ষষ্ঠ গোল করেন মুন্নী। ৬৪ মিনিটে গোল করে ব্যবধান কমায় ভুটানের মেয়েরা। ৭৬ মিনিটে সপ্তম গোল করেন থুইনু মারমা।

৮৫ মিনিটে সাগরিকা গোল করলে ৮-১ গোলের ব্যবধানে জয় নিশ্চিত হয় লাল-সবুজ দলের। বাংলাদেশ বুধবার দ্বিতীয় ম্যাচ খেলবে রাশিয়ার বিপক্ষে।

এদিকে দিনের প্রথম ম্যাচে ভারত ৪-১ গোলে হারিয়েছে নেপালকে।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট