সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

মুশফিক ভাইয়ের ইনিংস ছিল দেখার মতো : লিটন

news-image

ক্রীড়া প্রতিবেদক : বাংলাদেশ দলের এক এবং মুশফিকুর রহিমের দুই কীর্তির ম্যাচ বৃষ্টির পেটে গেছে। একদিন আগে করা ৩৩৮ রানের রেকর্ড ভেঙে সিলেটে দলীয় সর্বোচ্চ ৩৪৯ রান করেছে টাইগারদের। মুশফিকুর রহিম সাত হাজার ওয়ানডে রান করার পর দেশের দ্রুততম ওয়ানডে সেঞ্চুরি পেয়েছেন।

ইনিংসের ৩৪তম ওভারে ব্যাটিংয়ে নামেন মুশফিক। এরপর শেষ বলে সেঞ্চুরি করে মাঠ ছাড়েন। তার ৬০ বলের ইনিংস সাজানো ছিল ১৪টি চার এবং দুই ছক্কায়। ম্যাচ পরিত্যক্ত হওয়ার পর মুশফিকের ওই ইনিংস সম্পর্কে সংবাদ সম্মেলনে ওপেনার লিটন দাস বলেছেন, মুশফিকের ইনিংস ছিল দেখার মতো।

ফিফটি রানের দারুণ এক ইনিংস খেলা লিটন বলেছেন, ‘যতদিন খেলছি, শেষের দিক থেকে বাংলাদেশের কাউকে এভাবে সেঞ্চুরি করতে দেখিনি। কেউ এভাবে সেঞ্চুরি করলে ভালো লাগে, সিনিয়ররা করলে আরও ভালো লাগে। মুশফিক ভাইয়ের ইনিংস ছিল দেখার মতো। আগের ম্যাচেও তিনি অসাধারণ ইনিংস খেলেছেন। হয়তো ফিফটি পাননি। তবে ওই ইনিংসই বড় রানের মোমেন্টাম দিয়েছিল।’

প্রথম ম্যাচে বাংলাদেশ জিতলেও সোমবার দ্বিতীয় ম্যাচ পরিত্যক্ত হয়েছে। এখন শেষ ওয়ানডে ম্যাচে আয়ারল্যান্ড জিতলে সিরিজ জেতা হবে না বাংলাদেশের। লিটনের মতে, আজকের ম্যাচটা হলে তাই ভালো হতো। কারণ পরের ম্যাচ ভিন্ন রকম হতে পারে, ‘পরের ম্যাচে ডিফরেন্স বল গেম হতে পারে। আমরা পরে ব্যাটিং করতে পারি। শুরুতে আমার ও তামিম ভাইয়ের জুটি বড় ছিল না। কিন্তু ওটা কার্যকর ছিল। শুরুতে উইকেট হারিয়ে ফেললে ম্যাচ ভিন্ন রকম হতে পারতো। শান্ত ও আমি ভিত্তি গড়ে দিতে পেরেছে। সেজন্য রান বড় হয়েছে।’

সিলেটে আয়ারল্যান্ডের বিপক্ষে স্পোর্টিং উইকেটে খেলছে বাংলাদেশ। কারণ পরিকল্পনায় আছে ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপ। সেখানে বড় রানের ম্যাচ হয়। প্রথম দুই ম্যাচে ওই বড় রান তোলার প্রস্তুতি ভালো মতোই করেছে বাংলাদেশ। লিটন বলেছেন, ‘বড় দল ভালো উইকেটে শেষ দিকে রান করে। এটা নিয়ে আমরা আলোচনা করছিলেন। কীভাবে শেষ দশ ওভারে একশ’ করা যায়। বড় সংগ্রহ পাওয়ায় এটা সহায়তা করবে। নিয়মিত তিনশ’ ছুঁই ছুঁই রান করলে ভালো হবে।’

এ জাতীয় আরও খবর

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন

পশ্চিমবঙ্গে বাংলাদেশি সন্দেহে আটক প্রায় ৪০০

ট্রাম্প: ‘আমাদের ইরানে থাকা উচিত ছিল না’

নৌপথের ঐতিহ্য ফেরাতে কাজ করবে সরকার

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী