,

উচ্ছেদ অভিযানে স্থানীয়দের ধাওয়া, গর্তে পড়ে গেলেন ম্যাজিস্ট্রেট

news-image

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর কল্যাণপুরে অবৈধ দখল উচ্ছেদে অভিযান চালাতে গিয়ে স্থানীয় বাসিন্দাদের ধাওয়ার মুখে পড়েন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) কর্মকর্তারা। এ সময় গর্তে পড়ে গিয়ে পায়ে আঘাত পেয়েছেন ডিএনসিসি অঞ্চল-৪-এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবেদ আলী। গতকাল সোমবার সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে।

ডিএনসিসি কর্মকর্তারা জানান, কল্যাণপুর জলাধারের জায়গা দখল করে অবৈধভাবে অর্ধশতাধিক বস্তিঘর গড়ে তোলা হয়েছে। আজ সকাল ১০টার দিকে সেখানে অভিযানে যান ডিএনসিসি কর্মকর্তারা। তাদের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ও নিজস্ব কর্মী ছিল। অভিযানকারী দলের সদস্যরা ওই জায়গায় পৌঁছালেই বস্তিবাসী ইটপাটকেল নিক্ষেপ শুরু করেন এবং ধাওয়া দেন।

ধাওয়া থেকে বাঁচতে পিছু হটেন ডিএনসিস কর্মকর্তা ও পুলিশ সদস্যরা। তখনই আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা আবেদ আলী দৌড়ে যাওয়ার সময় একটি গর্তে পড়ে যান এবং পায়ে আঘাত পান। পরে পুলিশ সদস্যরা কাঁদানে গ্যাসের শেল ও দুটি রাবার বুলেট ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেন।

ডিএনসিসি অভিযোগ, স্থানীয় বাসিন্দারা তাদের দুইটি ব্যাক-হো লোডার, একটি পে-লোডার এবং একটি ডাম্প ট্রাক ভাঙচুর করেন। এতে তিনজন অপারেটর ও একজন চালক আহত হয়েছেন। এ ঘটনায় মিরপুরে দারুস সালাম থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

ডিএনসিসির জনসংযোগ কর্মকর্তা মকবুল হোসাইনের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, উচ্ছেদ অভিযানে জলাধারের এক একর জায়গা দখলমুক্ত করা হয়েছে। এ ছাড়া কল্যাণপুর জলাধারের জায়গায় গড়ে ওঠা প্রায় ৩০টি দোকান, ২০টি বস্তিঘর, দুইটি রিকশার গ্যারেজসহ অবৈধ মালপত্র উচ্ছেদ করা হয়।

ডিএনসিসির প্রধান সম্পত্তি কর্মকর্তা মোহাম্মদ মাহে আলম বলেন, স্থাপনাগুলো সম্পূর্ণ অবৈধভাবে গড়ে তোলা হয়েছিল। বিভিন্ন সময় তাদের নোটিশ দিলেও তারা সাড়া দেয়নি। তাই ভ্রাম্যমাণ আদালত চালিয়ে এই জায়গার অবৈধ সব স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। অবৈধ দখলের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট