,

রাশিয়ায় তিন দিনের সফরে শি জিনপিং

news-image

অনলাইন ডেস্ক : চীনা প্রসিডেন্ট শি জিনপিং তিন দিনের রাষ্ট্রীয় সফরে আজ সোমবার রাশিয়ার পৌঁছেছেন। রুশ রাষ্ট্রীয় সংবাদমাধ্যম তাসের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে বিবিসি ও সিএনএন।

তাসের বরাত দিয়ে বিবিসি বলছে, কিছুক্ষণ আগে শি ভনুকোভো বিমানবন্দরে নেমেছেন। আজকে বিকেলে পুতিনের সঙ্গে অনানুষ্ঠানিক বৈঠকের আগে পুতিনের সঙ্গে দুপুরের খাবার খাবেন তিনি।

আগামীকাল মঙ্গলবার থেকে আনুষ্ঠানিক সব বৈঠক ও কার্যক্রম শুরু হবে বলে প্রতিবেদনে বলা হয়েছে।

গত বছরের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযানের ঘোষণা দেন পুতিন। ওই আগ্রাসন শুরুর পর প্রথমবারের মতো রাশিয়া সফরে গেলেন শি।

বিভিন্ন বিশ্লেষক ধারণা করছেন, শির এই সফরের মাধ্যমে ইউক্রেন যুদ্ধ অবসানে ভালো কোনো খবর আসতে পারে। যদিও সম্প্রতি চীনের দেওয়া শান্তি প্রস্তাবে পুতিন খুশি হলেও মার্কিন প্রেসিডেন্ট এতে নাখোশ ছিলেন।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট