,

বান্দরবানে মিনিট্রাক খাদে পড়ে নিহত ৪

news-image

বান্দরবান প্রতিনিধি : বান্দরবানের রুমায় সড়ক দুর্ঘটনায় ৪ জন নিহতের খবর পাওয়া গেছে। এই ঘটনায় আরও ১০ জন আহত হয়েছেন। নিহতরা সবাই নারী বলে জানা গেছে।

সোমবার (২০ মার্চ) দুপুর দেড়টায় উপজেলার রুমা-কেউকারাডং সড়কের বগালেক ড়ালু এলাকায় এ ঘটনা ঘটে।

তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি। তবে সবাই রুমা রেমাক্রি প্রাংসা ইউপির ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা বলে জানা যায়।

স্থানীয়রা জানান, ভিজিডির (চাল) সহায়তা নিতে রুমা বাজারে আসার পথে পেছন থেকে অন্য একটি টিক্স (মিনিট্রাক) ব্রেক ফেইল হয়ে সামনের টিক্সটিকে ধাক্কা দিলে পাহাড়ের খাদে পড়ে ঘটনাস্থলেই চার নারী নিহত হন। এ ঘটনায় আরও ১০ থেকে ১৫ জন আহত হয়েছেন। স্থানীয়দের সহায়তায় তাদের রুমা হাসপাতালে পাঠানো হয়েছে।

রেমাক্রি প্রাংসা ইউপি চেয়ারম্যান জিরা বম জানান, দুর্ঘটনায় চারজন নিহত হয়েছেন। আহতরা সবাই রেমাক্রি প্রাংসা ইউপির বাসিন্দা। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশংকাজনক।

রুমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এই ঘটনায় আহত আরও কয়েকজন রুমা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ঘটনাস্থলে যাচ্ছি, বিস্তারিত পরে জানা যাবে।

 

এ জাতীয় আরও খবর

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি

সেন্ট মার্টিনে রাত্রিযাপনের সুযোগ বাড়ছে, আসছে নতুন গাইডলাইন

তীব্র তাপপ্রবাহে গলছে সুইজারল্যান্ডের হিমবাহ, প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা

শিক্ষা ও ক্রীড়ার উন্নয়নে নবীনগরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপি আব্দুল মান্নানের মতবিনিময়

পে স্কেল বাস্তবায়নে নতুন নির্দেশনা

মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশন পুশ, তা সত্ত্বেও বেঁচে আছেন নারী

হুথিরা অরাজকতা বেছে নিয়েছে, নিরাপত্তায় ছাড় দেবে না সৌদি

মিরপুরে উচ্ছেদে ভাঙচুর-আগুন: ৪ মামলায় আসামি ১০০০

ন্যাটো-রাশিয়া উত্তেজনা, পরমাণু হামলার হুঁশিয়ারি মস্কোর