,

বিএনপির সঙ্গী ১২ দলীয় জোটে ভাঙন

news-image

নিজস্ব প্রতিবেদক : বিলুপ্ত হওয়া বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের শরিক ১২ দল মিলে ১২ দলীয় জোট নামে একটি নতুন জোট গঠন করে। যেটি এখন বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলন চালিয়ে যাচ্ছে। সেই জোটে ভাঙন ধরেছে।

রোববার (১৯ মার্চ ) রাত ৮টার দিকে ১২ দলীয় জোটের শরিক দল বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ এহসানুল হুদা জানান, আজ ১২ দলীয় জোটের একটি জরুরি সভা অনুষ্ঠিত হয়। জোটের শরিক দল মোস্তাফিজুর রহমান ইরানের নেতৃত্বাধীন লেবার পার্টি জোট থেকে সরে যাওয়ার সিদ্ধান্তে ১২ দলীয় জোটের নেতারা গভীর সন্তোষ প্রকাশ করেন।

তিনি আরো বলেন, লেবার পার্টির বিরুদ্ধে জাতীয়তাবাদীর শক্তির বিরুদ্ধে ষড়যন্ত্র, জোটের সংহতি পরিপন্থি আলাদা কর্মসূচি পালন, জোটের সিনিয়র নেতাদের বিরুদ্ধে অশোভন ও উদ্ধতপূর্ণ আচরণ ও জোটের নাম ভাঙিয়ে চাঁদাবাজি করার কারণে জোটের শরিকদের মধ্যে চরম ক্ষোভ ও অস্বস্তি বিরাজ করছিল। এমতাবস্থায় লেবার পার্টি নিজ থেকে জোট থেকে বিদায় হওয়াতে জোট নেতারা শুকরিয়া প্রকাশ করেছেন।

প্রসঙ্গত, গত বছরের ২২ ডিসেম্বর জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে এই জোট গঠন হয়।

এ জাতীয় আরও খবর

ইচ্ছে পূরণ হলো না পরীমণির

লাস্ট ড্যান্সের পর মেসির নতুন সাম্রাজ্য

সিইসির পদত্যাগ দাবিতে দিল্লিতে ইন্ডিয়া জোটের মিছিল

নাসীরুদ্দীন পাটওয়ারীদের কণ্ঠ দমন-পীড়নে স্তব্ধ করা যাবে না: নাহিদ

সরকারের জনকল্যাণমূলক কাজে সহযোগিতা করবে জামায়াত: গোলাম পরওয়ার

রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক চাপ বাড়ানোর আহ্বান

জাতিসংঘে ভাষণ দেওয়ায় তারেক রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন

হত্যা মামলায় সাবেক এমপি রুহীর চার দিনের রিমান্ড

আদালত থেকে পালানোর মামলায় হাজিরা দিতে এসে ফের পালালেন শরিফুল

শিক্ষাক্রমে খেলাধুলা, বিশ্বজয়ের স্বপ্ন দেখালেন মাহ্দী আমিন

ধর্মের নামে বিভাজন নয়, সম্প্রীতি ধরে রাখার আহ্বান রাষ্ট্রপতির

শিশুদের সঠিক বিকাশে দেশের ভিত্তি মজবুত হবে: প্রধানমন্ত্রী