,

বিতর্কিত সাকিবকে নিয়ে যা জানাল বিসিবি

news-image

স্পোর্টস ডেস্ক : সাকিব আল হাসানকে আগেই সতর্ক করেছিল গোয়েন্দা পুলিশ। কিন্তু সেই সতর্ক বার্তাকে আমলে না নিয়ে ইংল্যান্ড সিরিজ শেষে একদিনের জন্য দুবাই গিয়ে একটি স্বর্ণের দোকান উদ্বোধন করেন সাকিব।

সেই দোকানের মালিক রবিউল ইসলাম ওরফে আরাভ খান পুলিশ হত্যা মামলার পলাতক আসামি। যে কারণে বিতর্কিত হন বিশ্বসেরা এই অলরাউন্ডার।

সাকিবের বিতর্কিত এই ইস্যু নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি)ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস বলেছেন, এ ঘটনার এক দিন পরই সিরিজ শুরু হয়ে গেছে। আইসিসির মিটিংয়ের জন্য বোর্ডের সভাপতি ও সিইও বিদেশ সফরে আছেন, ওনারা এলে আলাপ-আলোচনা করে ঠিক করব কী করা যায়।

বিসিবির এই পরিচালক আরও বলেন, আমাদের শৃঙ্খলা কমিটি আছে। ওনারা যদি মনে করেন এখানে কোনো কিছু তদন্ত দরকার, তাহলে তারা দেখবেন। পুরোপুরি তদন্ত না করে মন্তব্য করা ঠিক হবে না।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট