,

ম্যাচ হেরে যা বললেন আইরিশ অধিনায়ক

news-image

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ সফরে এসেই হার দেখল আয়ারল্যান্ড। তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম খেলায় ৩৩৮ রানের রেকর্ড গড়ে বাংলাদেশ।

ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশের করা দলীয় সর্বোচ্চ রান তাড়া করতে নেমে দারুণ শুরু করেছিল আয়ারল্যান্ড।

কোনো উইকেট না হারিয়ে ৬০ রান করা দলটি এরপর মাত্র ১৬ রানের ব্যবধানে ৫ উইকেট হারিয়ে ম্যাচ থেকে কার্যত ছিটকে যায়।

ব্যাটিং বিপর্যয়ের কারণে ৩০.৫ ওভারে ১৫৫ রানে অলআউট হয়ে আয়ারল্যান্ড ম্যাচ হারে ১৮৩ রানের।

খেলা শেষে আয়ারল্যান্ড অধিনায়ক অ্যান্ডি বালবির্নি বলেন, আমরা দারুণ শুরু করেছিলাম। কিন্তু টপাটপ ৫ উইকেট পতনের কারণে আমাদের মূল্য দিতে হয়েছে।

তিনি আরও বলেন, আমরা এই হারের জন্য অভিজ্ঞতাকে অজুহাত হিসেবে দাঁড় করাতে চাই না। বাংলাদেশ খুব ভালো ক্রিকেটে খেলে ম্যাচ জিতে নিয়েছে।

সিরিজের দ্বিতীয় ম্যাচটি হবে সোমবার। সেই ম্যাচে ঘুরে দাঁড়ানোর প্রত্যয় ব্যক্ত করে আয়ারল্যান্ড অধিনায়ক বলেন, সোমবার আমরা আরেকটি সুযোগ পাব। আমরা সেই ম্যাচে প্রতিদ্বন্দ্বিতা করতে চাই। আজকের চেয়ে সেদিন ভালো করতে চাই, বিশেষ করে ব্যাট হাতে।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট