,

সাকিব-মুশফিক যে রেকর্ডের অপেক্ষায়

news-image

স্পোর্টস ডেস্ক : ওয়ানডে ক্রিকেটে সাত হাজারি ক্লাবের সদস্য হতে সাকিব আল হাসানের ২৪ এবং মুশফিকুর রহিমের প্রয়োজন ৯৯ রান।

বাংলাদেশের পক্ষে এখন পর্যন্ত একমাত্র তামিম ইকবালই ওয়ানডেতে সাত হাজার রান পূর্ণ করেছেন।

আজ শনিবার থেকে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু করছে বাংলাদেশ। সিরিজটি শুরুর আগে ওয়ানডেতে সাত হাজার রানের মাইলফলক স্পর্শ করার অপেক্ষায় আছেন সাকিব ও মুশফিক।

২০০৬ সালের আগস্টে হারারেতে জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডেতে অভিষেক হয় সাকিবের। এরপর দেশের হয়ে এখন পর্যন্ত ২২৭ ম্যাচের ২১৫ ইনিংসে ৬৯৭৬ রান করেছেন সাকিব। ৯টি সেঞ্চুরি ও ৫২টি হাফ-সেঞ্চুরি আছে তার। সাকিবের ব্যাটিং গড় প্রায় ৩৭ দশমিক ৭০।

সাকিবের সঙ্গে একই ম্যাচে ওয়ানডে অভিষেক হয় মুশফিকের। তবে সাকিবের চেয়ে বেশি ম্যাচ খেলেছেন মুশফিক। দেশের হয়ে এখন পর্যন্ত ২৪২ ম্যাচের ২২৭ ইনিংসে ৮টি সেঞ্চুরি ও ৪৩টি হাফ-সেঞ্চুরি ৬৯০১ রান করেছেন মুশফিক। তার ব্যাটিং গড় প্রায় ৩৬ দশমিক ৩২।

বাংলাদেশের জার্সি গায়ে সবার আগে ওয়ানডেতে সাত হাজার রান পূর্ণ করেন তামিম। ২৩৪ ম্যাচের ২৩২ ইনিংসে ৮১৪৩ রান আছে তামিমের।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট