,

লা লিগার আরেক দলকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ম্যানইউ

news-image

স্পোর্টস ডেস্ক : বার্সেলোনার বিপক্ষে ইউরোপা লিগের প্রথম রাউন্ডে জয় পেয়েছিল ম্যানচেস্টার ইউনাইটেড। শেষ ষোলোয় লা লিগার আরেক দল রিয়াল বেটিসের বিপক্ষে দুই লেগেই জয় পেয়েছে রেড ডেলিভসরা।

প্রথম লেগে বেটিসের বিপক্ষে ম্যানইউ জিতেছিল ৪-১ গোলে। দ্বিতীয় লেগে প্রিমিয়ার লিগের টপ ফোরে থাকা দলটি জিতল ১-০ গোলে। দুই লেগ মিলিয়ে ৫-১ ব্যবধানে শেষ আটে গেল তারা।

রিয়াল বেটিসের মাঠে এই ম্যাচে একমাত্র গোলটি করেছেন দুর্দান্ত ছন্দে থাকা ইংলিশ স্ট্রাইকার মার্কোস রাশফোর্ড। তিনি ৫৫ মিনিটে গোল করে দলকে লিড এনে দেন। পরে ডিফেন্ডার হ্যারি মাগুইরা ও গোলরক্ষক ডেভিড ডি গিয়া ভালো সেভ দিয়ে দলকে জয় এনে দিয়েছেন।

ইউরোপা লিগের শেষ আট ও সেমিফাইনালের ড্র অনুষ্ঠিত হবে ১৭ মার্চ রাতে। শেষ আটে যে কোন লিগের যে কোন দল একে অপরের মুখোমুখি হতে পারবে। গ্রুপ পর্ব ও শেষ ষোলোয় যেটা ছিল না। ইউরোপা লিগের শেষ আটে একমাত্র প্রিমিয়ার লিগের দল হিসেবে কোয়ালিফাই করেছে ম্যানইউ।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট