,

শুক্রবার পর্যন্ত গ্রেপ্তার হচ্ছেন না ইমরান

news-image

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তান তেহরিকই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে গ্রেপ্তার অভিযান শুক্রবার (আজ) পর্যন্ত স্থগিত করার নির্দেশ দিয়েছেন দেশটির একটি উচ্চ আদালত। সহিংসতা এড়াতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পুলিশের এক কর্মকর্তা বলেছেন, ক্রিকেটই গ্রেপ্তারের হাত থেকে ইমরানকে বাঁচিয়ে দিয়েছে। এদিকে বৃহস্পতিবার তোশাখানা মামলায় গ্রেপ্তারি পরোয়ানা স্থগিত চেয়ে ইমরানের আবেদন খারিজ করেছেন ইসলামাবাদ আদালত।

বৃহস্পতিবার প্রতিবেদনে বলা হয়েছে, পিটিআই চেয়ারম্যানকে গ্রেপ্তারের খবরে দলটির নেতাকর্মী-সমর্থকরা যেভাবে প্রতিরোধ গড়ে তুলেছেন, তাতে সহিংসতা বৃদ্ধি পেতে পারে। তাই শুক্রবার পর্যন্ত ইমরানকে গ্রেপ্তার না করার সিদ্ধান্ত জানিয়েছেন আদালত। আদালতের আদেশের বিষয়টি নিশ্চিত করেছেন পাকিস্তানের তথ্য প্রতিমন্ত্রী আমির মীর।

এ ছাড়া পিটিআই নেতা ও ইমরান খানের সহযোগী ফাওয়াদ চৌধুরীও বিষয়টি নিশ্চিত করে বলেন, হাইকোর্ট পুলিশি অভিযান বন্ধের আদেশ আরও এক দিন বাড়িয়েছেন। এদিকে বৃহস্পতিবার তোশাখানা মামলায় গ্রেপ্তার এড়াতে ইমরানকে আত্মসমর্পণের প্রস্তাব দিয়েছেন ইসলামাবাদের অতিরিক্ত জেলা ও দায়রা আদালতের বিচারক জাফর ইকবাল। এ ছাড়া অস্থির পরিস্থিতির মধ্যেই ইমরানের কাছে আবারও সংলাপের প্রস্তাব দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ।

অন্যদিকে, বৃহস্পতিবার ইসলামাবাদের একটি জেলা ও দায়রা আদালত তোশাখানা মামলায় সাবেক প্রধানমন্ত্রীর জন্য জারি করা অ-জামিনযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা স্থগিত করেছেন। খবর ডন ও আলজাজিরার।

এ জাতীয় আরও খবর

প্রতিটি স্তরে উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে চায় সরকার

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট