,

টাঙ্গাইলের এলেঙ্গা পৌরসভায় নৌকা ও দুই ইউপিতে স্বতন্ত্র প্রার্থী জয়ী

news-image

মোঃ আনিসুর রহমান শেলী প্রতিনিধি,টাঙ্গাইল: টাঙ্গাইলের কালিহাতী উপজেলার এলেঙ্গা পৌরসভা নির্বাচনে নৌকা ও নাগরপুর উপজেলার ভারড়া এবং ঘাটাইল উপজেলার সাগরদিঘী ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী জয়লাভ করেছেন। বৃহস্পতিবার (১৬ মার্চ) সকাল সাড়ে ৮টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে এ ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। প্রতিটি কেন্দ্রে ইভিএমে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচন সুষ্ঠু রাখতে বিজিবি, পুলিশ, র‌্যাবসহ বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন ছিল। এলেঙ্গা পৌরসভায় ১৩ হাজার ৬১৭ ভোট পেয়ে বেসরকারিভাবে পুনরায় মেয়র নির্বাচিত হয়েছেন নৌকা প্রতীকের প্রার্থী নুর-এ আলম সিদ্দিকী। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি স্বতন্ত্র প্রার্থী শাফী খান (জগ) প্রতীক নিয়ে পেয়েছেন ৮ হাজার ৮০৫ ভোট। নাগরপুর উপজেলার ভারড়া ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী মো: আবুবকর ছিদ্দিক (আনারস) নির্বাচিত হয়েছেন। তিনি পেয়েছেন ৫ হাজার ৯৬৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি নৌকার প্রার্থী রিয়াজ উদ্দিন তালুকদার পেয়েছেন ৩ হাজার ৯৯৬ ভোট।ঘাটাইল উপজেলার সাগরদিঘী ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থী হাফেজ মাও: মো: হাবিবুল্লাহ বাহার (মোটর সাইকেল) ৪ হাজার ৪১৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি স্বতন্ত্র প্রার্থী মো: শহিদুল ইসলাম (চশমা) পেয়েছেন ৩ হাজার ৫৬৭ ভোট। টাঙ্গাইল জেলা নির্বাচন কর্মকর্তা এ এইচ এম কামরুল হাসান বলেন, নির্বাচন সুষ্ঠু এবং শান্তিপূর্ণ করতে পর্যাপ্ত সংখ্যাক আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছিল। বিগত সময়ের মতো এবারও টাঙ্গাইলের কালিহাতী উপজেলার এলেঙ্গা পৌরসভা ও নাগরপুর উপজেলার ভারড়া এবং ঘাটাইল উপজেলার সাগরদিঘী ইউনিয়নে সুষ্ঠু ও সুন্দরভাবে নির্বাচন সম্পন্ন হয়েছে।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট