,

সায়েন্স ল্যাবের বিস্ফোরণের ঘটনায় আরও একজনের মৃত্যু

news-image

ঢামেক প্রতিবেদক : রাজধানীর সায়েন্স ল্যাবের শিরিন ম্যানশনে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ জহুর আলী (৫২) নামের একজনের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার রাত ৭টা ২০ মিনিটে শেখ হাসিনা জাতীয় বার্ণ অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনিস্টিউটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তিনিসহ এ বিস্ফোরণে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচজনে।

জহুর আলী ফিনিক্স ইন্স্যুরেন্স কোম্পানির নিরাপত্তাকর্মী ছিলেন। তার গ্রামের বাড়ি ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায়। বর্তমানে মিরপুরের পাইকপাড়ায় পরিবার নিয়ে থাকতেন তিনি।

বিষয়টির সত্যতা নিশ্চিত করে শেখ হাসিনা জাতীয় বার্ণ অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনিস্টিউটের আবাসিক সার্জন এস এম আইউব হোসেন বলেন, জহুর আলীর শরীরের ৪৪ শতাংশ দগ্ধ হয়েছিল।

গত ৫ মার্চ বেলা ১১টার দিকে ভবনটির তিন তলায় বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণে আশপাশের ভবনও কেঁপে ওঠে। বিস্ফোরণের পরপর আগুন ধরে যায় শিরিন ম্যানশনে। ফায়ার সার্ভিসের চারটি ইউনিটের চেষ্টায় বেলা ১১টা ১৩ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। এতে ঘটনার দিনেই তিনজন নিহত হন। এ ছাড়া এ দুর্ঘটনায় ১৫ জন আহত হন।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট