,

শ্রাবন্তীর মামলায় স্থগিতাদেশ, রোশনেরটা চলবে

news-image

অনলাইন ডেস্ক : তৃতীয় স্বামী রোশন সিংয়ের কাছে মাসে সাত লাখ টাকা ভরণপোষণ দাবি করে কলকাতার অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের করা মামলায় স্থগিতাদেশ দিয়েছে আদালত।

মঙ্গলবার আদালতের তরফে এ নির্দেশ দেওয়া হয়েছে। খবর হিন্দুস্তান টাইমস।

২০২০ সালে রোশন সিংহের সঙ্গে বিয়ে হয় শ্রাবন্তীর। এটি ছিল অভিনেত্রীর তৃতীয় বিয়ে; কিন্তু বছর না ঘুরতেই বিচ্ছেদ হয় তাদের। এরপর ২০২১ সালে বিবাহবিচ্ছেদের মামলা করেন এই অভিনেত্রী।

ডিভোর্সের মামলা আদালতে বিচারাধীন। তবে ডিভোর্সের পাশাপাশি রোশনের বিরুদ্ধে ভরণপোষণের মামলাও করেন শ্রাবন্তী। সেই মামলায় আপাতত স্থগিতাদেশ দিল আদালত।

তবে মিথ্যা সাক্ষ্য দেওয়ার অভিযোগে অভিনেত্রীর বিরুদ্ধে যে মামলা করেছিলেন রোশন, সেই মামলা জারি থাকবে। স্বভাবতই আদলতে মুখ পুড়ল অভিনেত্রীর।

শ্রাবন্তীর তৃতীয় স্বামীর আইনজীবী জানান, রোশনের পারজারি মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত শ্রাবন্তীর ভরণপোষণের মামলায় স্টে অর্ডার দিয়েছে আদালত। এ রায়ে খানিক স্বস্তিতে রোশন। তবে এ প্রসঙ্গে এখনও কোনো মন্তব্য করেননি শ্রাবন্তী।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট