,

ড্রোনের ধ্বংসাবশেষ মেলেনি, ঘটনা নিয়ে মিত্রদের সঙ্গে যোগাযোগ করছে যুক্তরাষ্ট্র

news-image

অনলাইন ডেস্ক : কৃষ্ণসাগরের আকাশসীমায় রাশিয়ার একটি যুদ্ধবিমানের সঙ্গে যুক্তরাষ্ট্রের একটি ড্রোনের সংঘর্ষ হয়েছে। মঙ্গলবারের ড্রোন ভূপাতিতের ঘটনা মিত্র দেশগুলোকে জানিয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়। মিত্র দেশগুলোর সঙ্গে বিষয়টি নিয়ে যোগাযোগ করা হচ্ছে বলেও জানানো হয়। খবর: সিএনএন’র।

ড্রোনের ধ্বংসাবশেষ কৃষ্ণসাগর থেকে বাংলাদেশ সময় মঙ্গলবার দিবাগত রাত ১টা নাগাদ উদ্ধার করা সম্ভব হয়নি বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর ইউরোপীয় কমান্ড।

মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র নেড প্রাইস বলেন, ‘রাশিয়া যা করতে চেয়েছে, তা নিয়ে যুক্তরাষ্ট্র কথা বলার পর্যায়ে নেই। ড্রোনটি ভূপাতিত হয়েছে। ঘটনা যা ঘটেছে, এর চেয়ে বড় বিষয় যা করতে চাওয়া হয়েছে।’

মিত্র দেশগুলোর উচ্চপর্যায়ের সঙ্গে যুক্তরাষ্ট্রের এ বিষয়ে যোগাযোগ চলছে বলে জানানা নেড প্রাইস। তিনি বলেন, ‘তবে রাশিয়া যা ঘটিয়েছে, তা নিয়ে কথা বলা যায়। যেটা হয়েছে, রাশিয়া যুদ্ধবিমানের মাধ্যমে অনিরাপদ ও অপেশাদার আচরণ দেখিয়েছে। আমরা তাদেরকে চিহ্নিত করতে পারি, কিন্তু তাদের যে অভিপ্রায় বা তারা যা করতে চায় তাকে চিহ্নিত করতে পারছি না।’

এ জাতীয় আরও খবর

নবীনগরে ১৭২ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

যানজট কমাতে নবীনগরে বিকল্প সড়ক, উদ্বোধন করলেন এমপি আব্দুল মান্নান

নবীনগরে যৌতুকের দাবিতে স্ত্রীকে মারধর করে ঘর থেকে বের করে দেওয়ার অভিযোগ

জয়পুরহাটের পাঁচবিবি সীমান্তে বিজিবির উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

নবীনগরে ইব্রাহিমপুর ইউপি চেয়ারম্যান আবু মোছা গ্রেপ্তার

উত্তর কোরিয়ার কাছে ১০ গোলে বিধ্বস্ত বাংলাদেশ

ব্যবসায়ী নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

৪০ ঘণ্টা পর আসাদুলের মরদেহ হস্তান্তর

ক্যাটরিনার বাড়িতে রণবীর, সাংবাদিকের ক্যামেরা কেড়ে নেন

ডেঙ্গু প্রতিরোধে যুবদলের ৭ দিনের কর্মসূচি

ঢাকায় মেঘলা আকাশ, বৃষ্টির আভাস

ইন্দোনেশিয়ায় জাহাজডুবি, নিখোঁজ ১২৯