,

ব্রাহ্মণবাড়িয়ায় ফাঁসাতে শিশু সন্তানকে হত্যা, মা গ্রেফতার 

news-image
তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে সাইম নামে দু’মাস বয়সী এক শিশু সন্তানকে পানিতে ফেলে হত্যার অভিযোগ উঠেছে তাহমিনা আক্তার(২৬) নামক এক মায়ের বিরুদ্ধে। এ ঘটনায় (১৩ মার্চ)  সোমবার সকালে তাহমিনা আক্তারকে গ্রেফতার করেছে পুলিশ। উপজেলার পূর্বভাগ ইউনিয়নের চান্দের পাড়া গ্রামের এই ঘটনাটি ঘটে। শিশু সাইম উপজেলার গোকর্ণ ইউনিয়নের নূরপুর গ্রামের মো.খোকন মিয়ার ছেলে। বাবা খোকন মিয়া ইটভাটায় কাজ করতেন।
পুলিশ ও স্হানীয় সূত্রে জানা যায়, তাহমিনা ও খোকন মিয়ার মধ্যে পারিবারিকভাবে বিয়ে হয় দীর্ঘদিন আগে। এরই মধ্যে তাদের ঘরে ৪টি সন্তানের জন্ম হয়। চার সন্তানের মর্ধ্যে ছোট শিশু সন্তান ছেলে সাইম জন্ম নেওয়ার পর তার নাম রাখার সময় খাবারের আয়োজন করে খোকন মিয়া। কিন্তু স্ত্রীর বাবার বাড়ির কম লোকনজনকে দাওয়াত দেওয়ার ঘটনা নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে মনমালিন্য হয়। পরের দিন রাগ করে বাবার বাড়ি পূর্বভাগ ইউনিয়নের চান্দের পাড়া গ্রামে চলে আসে তাহমিনা।
সেখানে এসে স্বামী খোকনকে ফাঁসানোর জন্য নিজের শিশু সন্তান সাইমকে পুকুরে ফেলে হত্যা করে স্ত্রী তাহমিনা। গত(১২ মার্চ) রোববার রাতে দিকে এ ঘটনাটি ঘটায় সে। সে রাতেই পরিবারের লোকজনসহ প্রতিবেশীদের জানায় শিশু সন্তান সাইমকে তার বাবা শুশুর বাড়িতে এসে নিয়ে পালিয়ে গেছে। পরের দিন সকালে স্থানীয়রা পুকুরে গোসল করতে গেলে একটি লাশ দেখতে পায়। তখন পুলিশ এসে শিশুর মরদেহ উদ্ধার করে।
নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল্লাহ সরকার বলেন, জিজ্ঞাসাবাদের জন্য আমরা শিশু সন্তান সাইময়ের বাবা-মা দুজনকেই থানায় নিয়ে আসি। পরবর্তীতে মা শিশু সন্তান সাইমকে হত্যার দায় স্বীকার করে। হত্যার কারণও সে জানায়। এ ঘটনায় এখন স্বামী খোকন মিয়া বাদী হয়ে স্ত্রীর বিরুদ্ধে থানায় হত্যা মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট