,

পুত্রবধূর পুনরায় বিয়ে দিলেন শ্বশুরবাড়ির লোকজন

news-image

অনলাইন ডেস্ক : টেলিভিশন বা ইন্টারনেট খুললেই এখন জায়গায় জায়গায় বধূ নির্যাতন, বধূ হত্যা, যৌতুকের জন্য নির্যাতন ইত্যাদি খবর পানিভাত হয়ে গিয়েছে। সমাজের বিশিষ্ট মানুষেরা এগুলিকে সামাজিক ব্যাধি হিসেবেও অভিহিত করেন। কিন্তু এত এত খারাপের মাঝেও এখনও সমাজে ভালো কিছু মানুষ আছেন, যারা বাড়ির পুত্রবধূকে শুধু বধূ হিসেবে না দেখে, বাড়ির মেয়ে হিসেবেই দেখেন।

এমনই এক জলজ্যান্ত দৃষ্টান্ত স্থাপন করল ভারতের পশ্চিমবঙ্গের আসানসোলের এক পরিবার। দুর্ঘটনায় স্বামী হারানোর ৭ বছর পর পুত্রবধূকে আবারও বিয়ে দিলেন শ্বশুরবাড়ির লোকজন। অবিশ্বাস্য এমন শুভ বিবাহ সম্পন্ন হল আসানসোলের মা ঘাঘর বুড়ি মন্দিরে।

ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার পত্রিকার এক প্রতিবেদন থেকে জানা যায়, গতকাল বৃহস্পতিবার আসানসোলের ঘাঁঘর বুড়িচণ্ডী মাতার মন্দিরে এ বিয়ের আয়োজন করা হয়।

সাত বছর আগে এক দুর্ঘটনায় রিম্পি চট্টোপাধ্যায় নামে ওই গৃহবধূ হারিয়েছিলেন স্বামীকে। ২০১৬ সালে আসানসোলের হরিপুরের কেন্দা এলাকার বাসিন্দা স্বপন চট্টোপাধ্যায়ের ছোট ছেলে ধীরাজ চট্টোপাধ্যায়ের সঙ্গে বিয়ে হয়েছিল দুর্গাপুরের বাসিন্দা রিম্পির।

কিন্তু সে বছরেই সড়কে একটি দুর্ঘটনায় মারা যান ধীরাজ (৩৩)। স্বামী মারা যাওয়ার পর থেকে রিম্পি শ্বশুরবাড়িতেই ছিলেন। তারা রিম্পিকে মেয়ের মতোই ভালোবাসেন। রিম্পিও কখনও সে বাড়ি ছেড়ে চলে যেতেও চাননি। নিজের মতো করে তিনি শ্বশুরবাড়ির লোকদের আপন করে নেন।

সেই ঘটনার প্রায় সাত বছর পর চট্টোপাধ্যায় পরিবার রিম্পির বিয়ের আয়োজন করেন। পাত্রের বাড়ি আসানসোলের কাঁখয়া গ্রামে। সেখানকার বাসিন্দা রঘুনাথ রায়ের সঙ্গে সম্বন্ধ পাকা করা হয়। রঘুনাথের সঙ্গেই ২৭ বছরের রিম্পির বিয়ে দিল চট্টোপাধ্যায় পরিবার।

পাত্রের কাকা কেশব রায় বলেন, মেয়েটির স্বামী মারা গেছে। তার বাকি জীবনটা যাতে হতাশায় না কাটে, তাই আমরা এই বিয়েতে রাজি হয়ে যাই। আমার ভাইপোর সঙ্গে বিয়ে স্থির করি। গতকাল মন্দিরে ধুমধাম করে তাদের বিয়ে দিলাম।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট