,

বিস্ফোরণের ঘটনায় গ্রেপ্তার ৩ জন রিমান্ডে

news-image

আদালত প্রতিবেদক : রাজধানীর সিদ্দিকবাজারে বিস্ফোরণের ঘটনায় ভবনের দুই মালিকসহ গ্রেপ্তার তিনজনের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুব আহমেদ এ রিমান্ড আদেশ দেন।

রিমান্ডে যাওয়া আসামিরা হলেন ভবন মালিক ওয়াহিদুর রহমান ও তার ভাই মতিউর রহমান এবং দোকানমালিক আবদুল মোতালেব মিন্টু।

ওই ঘটনায় হওয়া একটি সাধারণ ডায়েরি (জিডি) মূলে আজ তাদের গ্রেপ্তার দেখায় ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)। পরে তারা আসামিদের আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করে।

ভবন মালিক ওয়াহিদুর রহমান এবং তার ভাই মতিউর রহমানকে গত মঙ্গলবার রাজধানীর ফুলবাড়িয়া এলাকা থেকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়। একই দিন রাতে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল এলাকা থেকে মোতালেব মিন্টুকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে আসা হয়। পরবর্তীতে বিস্ফোরণের ঘটনায় ভবন মাকিকের অবহেলাজনিত দায় থাকায় তাদের গ্রেপ্তার দেখানো হয়।

উল্লেখ্য, গত মঙ্গলবার সিদ্দিকবাজারে বিআরটিসি বাসস্ট্যান্ড কাউন্টারের পাশে একটি ভবনে বিস্ফোরণের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের দেওয়া তথ্যমতে, বিস্ফোরণের ঘটনায় এ পর্যন্ত ২১ জন মারা গেছেন। এ ঘটনায় শতাধিক ব্যক্তি আহত হয়েছেন।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট