,

ব্রাহ্মণবাড়িয়ায় বক্তার জিহবা কেটে হত্যাচেষ্টার মামলার ৪ আসামী গ্রেফতার

news-image
তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার ইসলামিক বক্তার জিহবা কেটে হত্যাচেষ্টা মামলার ৪ আসামীকে গ্রেফতার করেছে র‍্যাব-৯ ক্যাম্পের সদস্যরা। বুধবার দুপুরে র‍্যাব-৯ শহরের সরকার পাড়ায় নতুন ক্যাম্পে  এক লিখিত প্রেসবিফ্রিংয়ে মার্ধ্যমে বিষয়টি জানান। গ্রেফতার আসামীরা হলেন,জাকির হোসেন জাক্কু(৪৮), মাহবুবুল আলম শিমুল (৩৩), সুমন (৩৫) ও মো: আমিরুল ইসলাম রিমন (২০)।
প্রেসবিফ্রিংয়ে আরোও জানান, গত (৫ মার্চ) রোববার রাতে ইসলামী বক্তা হযরত মাওলানা মুফতি শরীফুল ইসলাম নুরী (৩৮) জেলার বিজয়নগর উপজেলার দৌলতবাড়ি দরবার শরীফের মাহফিল শেষে বাড়ি ফিরছিলেন। পরে পথে আখাউড়া উপজেলার উওর ইউপির রামধননগর রেলক্রসিং পাকা রাস্তার উপর ধৃত আসামী গণ মামলার ভিকটিমের উপর হত্যার উদ্দেশ্যে অতর্কিত আক্রমণ করে । এসময় তারা ভিকটিম সাথে থাকা লোকের উপর হামলাসহ ব্যবহৃত মোটরসাইকেলটি ভাংচুর করে। এ ঘটনায় ভিকটিমের চাচা বাদী হয়ে আখাউড়া থানায় একটি হত্যাচেষ্টা মামলা দায়ের করে।
প্রেসবিফ্রিংয়ে আরোও জানানো হয়, গ্রেফতার আসামীদের জিজ্ঞাসাবাদে তারা জানায় ইসলামী বক্তা মাওলানা শরীফুল ইসলাম নুরীর ঐ দিনের বক্তব্যবের কিছু অংশ আসামীদের কাছে গ্রহণ যোগ্য মনে হয়নাই। এজন্য তারা ভিকটিম উরস শেষ করে রাতে বাড়ির ফেরার পথে  হামলা করে জিহবা কেটে নেয় এবং শরীরের বিভিন্ন স্হানে রক্তাক্ত জখম করে।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট