,

একসঙ্গে অনুশীলন করলেও কথা হলো না সাকিব-তামিমের!

news-image

অনলাইন প্রতিবেদক : ইংল্যান্ড সিরিজ উপলক্ষে বাংলাদেশের প্রস্তুতি আরও আগে শুরু হলেও সাকিব আল হাসান আজ সোমবার যোগ দিয়েছেন দলের সঙ্গে। পারিবারিক সমস্যার কারণে তিনি এতদিন যুক্তরাষ্ট্রে ছিলেন। আজ সকালে দেশে ফিরে দুপুরে দলের অনুশীলনে যোগ দেন। সতীর্থদের সঙ্গে হাসি-তামাশা করলেও ওয়ানডে অধিনায়ক তামিম ইকবালের সঙ্গে বাক্যালাপ করতে দেখা যায়নি!

সাকিব-তামিমের এই বিরোধ নিয়েই গত দুই দিন ধরে উত্তাল দেশের ক্রিকেটাঙ্গন। বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন একটি ওয়েবসাইটকে সাকিব-তামিমের বিরোধের বিষয়টি ফাঁস করে দেওয়ায় এই আলোচনা শুরু হয়। গতকাল রবিবার সিরিজ পূর্ব সংবাদ সম্মেলনে এসে অধিনায়ক তামিম ইকবালও বিষয়টি অস্বীকার করেননি। তবে তিনি নিশ্চিত করেন, ব্যক্তিগত পর্যায়ে যাই থাকুক না কেন মাঠের খেলায় সাকিবের সঙ্গে তিনি কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করেন। এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।

আজ মিরপুর শেরে বাংলায় সাকিব আল হাসান প্রবেশ করার পর মুশফিক এবং মাহমুদউল্লাহর সঙ্গে তাকে খুনসুটি করতে দেখা যায়। কথা বলেন প্রধান কোচ চন্দিকা হাতুরাসিংহে, ব্যাটিং কোচ জেমি সিডন্সের সঙ্গেও। কিন্তু তামিমের সঙ্গে কথা বলতে দেখা যায়নি। ওয়ার্ম আপ শেষে ইনডোরের নেটে পাশাপাশি ব্যাট করছিলেন সাকিব-তামিম। সেই সময় তামিম তার একসময়ের ‘বেস্ট ফ্রেন্ড’ সাকিবকে উদ্দেশ্য করে কিছু একটা বললেও সাকিব তাতে কর্ণপাত করেননি। আজকের অনুশীলনে দুই তারকার বিরোধ যেন বেশি করেই ফুটে উঠল।

এ জাতীয় আরও খবর

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির

দুর্নীতির মামলায় আবেদ আলীর ছেলের ৪ বছরের কারাদণ্ড

সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ, তদন্ত চায় জামায়াত

পাকিস্তানে স্কুলের ছাদ ধসে নিহত ২৮

প্রতিটি স্তরে উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে চায় সরকার

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের