,

সাউদির পর ল্যাথাম-কনওয়ের ব্যাটে নিউজিল্যান্ডের লড়াই

news-image

স্পোর্টস ডেস্ক : ওয়েলিংটন টেস্ট বাঁচাতে লড়ছে নিউজিল্যান্ড। ফলোঅনে পড়ে তৃতীয় দিন শেষে নিজেদের দ্বিতীয় ইনিংসে ৩ উইকেট হারিয়ে ২০২ রান করেছে দলটি। তবে এখনও ইংল্যান্ড থেকে ২৪ রানে পিছিয়ে আছে কিউইরা।

রোববার নিজেদের প্রথম ইনিংসে ২০৯ রানে অলআউট হয়ে ফলোঅনে পড়ে নিউজিল্যান্ড। যেখানে আগের দিন ৭ উইকেট হারিয়ে ১৩৮ রানে মাঠ ছাড়ে দলটি। দলের এই স্বল্প রানে সবচেয়ে বড় অবদান রাখেন অধিনায়ক টিম সাউদি। গতকাল অপরাজিত থাকা এই ব্যাটার এদিন রীতিমতো ঝড় তোলেন। ৪৯ বলে ৫টি চার ও ৬টি ছক্কায় ৭৩ রান করে স্টুয়ার্ট ব্রডের বলে আউট হন।

আগের দিন এক উইকেট পাওয়া ব্রড এদিন কিউইদের শেষ ৩ উইকেট একাই তুলে নেন।

ফলোঅনে পড়ে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নামা স্বাগতিকরা শুরুটা দারুণ করে। দুই ওপেনার টম ল্যাথাম ও ডেভন কনওয়ে উদ্বোধনী জুটিতে ১৪৯ রান তোলেন। অবশেষে এই জুটি ভাঙেন জ্যাক লিচ। ১৫৫ বলে ৬টি চার ও একটি ছক্কায় ৬১ করা কনওয়েকে ফেরান তিনি। দলীয় ৬ রান পরেই আরেক ওপেনার ল্যাথামকে হারায় কিউইরা। জো রুটের বলে আউট হওয়া এই ওপেনার ১৭২ বলে ১১টি চারে ৮৩ করেন।

উইল ইয়ংকে (৮) দ্রুত ফেরান লিচ। দলের সবচেয়ে অভিজ্ঞ ব্যাটার কেন উইলিয়ামসন ২৫ ও হেনরি নিকোলস ১৮ রানে অপরাজিত থাকেন।

এর আগে ইংল্যান্ড নিজেদের প্রথম ইনিংসে ৮ উইকেট হারিয়ে ৪৩৫ রানে ইনিংস ঘোষণা করেছিল।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট