,

সারা রাত কুয়ায় পড়ে ছিল শিশু, পাহারা দিল সাপ

news-image

অনলাইন ডেস্ক : জন্মের কয়েক ঘণ্টা পর শিশুটিকে ফেলে দেওয়া হয় প্রায় ২০ ফুট গভীর কুয়ায়। তার মধ্যেই কাঁদছিল শিশুটি। আর সারা রাত তাকে পাহারা দিচ্ছিল একটি সাপ। আশ্চর্যজনক ঘটনাটি ঘটেছে ভারতের উত্তরপ্রদেশের বদায়ুঁ জেলায়।

ভারতীয় সংবাদ সংস্থা জানায়, শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) শিশুটিকে কুয়া থেকে উদ্ধার করেন স্থানীয় বাসিন্দা প্রেম রাজ। মাঠে কাজ করতে গিয়েছিলেন তিনি। হঠাৎ করেই শিশুর কান্নার শব্দ শুনতে পান।

প্রেম রাজ জানান, কুয়ায় নেমে তিনি দেখতে পান শিশুটির পাশেই ফণা তুলে বসে আছে একটি সাপ। তাকে কুয়ায় নামতে দেখে ধীরে ধীরে সাপটি সরে যায়। এরপর তিনি শিশুটিকে কোলে তুলে নিয়ে আসেন। স্থানীয় হাসপাতালে নেওয়া হয় শিশুটিকে। সেখানে প্রাথমিক চিকিৎসার পর পাঠানো হয় আরেকটি বেসরকারি হাসপাতালে।

শিশুটি সুস্থ আছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। তারা আরও বলেন, শিশুটির দেহে কয়েকটি কাটাছেঁড়ার দাগ রয়েছে। উঁচু থেকে নিচে পড়ায় তার কপালের কিছু অংশ ফুলে যায়। এছাড়া আর কোনো আঘাতের চিহ্ন নেই।

গ্রামবাসীদের ধারণা, এত উঁচু থেকে পড়েও শিশুটির বেঁচে থাকা আশ্চর্য মিরাকল। তবে কে বা কারা ওই শিশুকে কুয়ায় ফেলে যায়, সে বিষয়ে কিছু জানা যায়নি। তবে ঘটনাটি জানাজানি হতেই শিশুটিকে নিয়ে হইচই পড়ে যায়। বহু মানুষ এসে শিশুটিকে দেখার জন্য ভিড় করেন। তাদের বিশ্বাস, সাপটি পাহারা না দিলে শিশুটির পক্ষে জীবিত থাকা অসম্ভব ছিল।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট