,

এখানে টম অ্যান্ড জেরি খেলা হচ্ছে : মেয়র আতিকুল

news-image

নিজস্ব প্রতিবেদক : ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম বলেছেন, ‘সড়কে টম অ্যান্ড জেরি খেলা আর সহ্য করা হবে না। আমাদের আসার খবর পেয়ে সড়ক থেকে ট্রাক সরিয়ে নেওয়া হয়েছে। সত্যি কথা বলতে গেলে এখানে টম অ্যান্ড জেরি খেলা হচ্ছে।’

আজ বুধবার দুপুরে রাজধানীর তেজগাঁওয়ে মেয়র আনিসুল হক সড়কে উচ্ছেদ অভিযান করতে গিয়ে তিনি এ কথা বলেন।

দুপুরে আনিসুল হক সড়কে উচ্ছেদ অভিযানে যায় ডিএনসিসি কর্তৃপক্ষ। কিন্তু উচ্ছেদের খবর পেয়ে সকাল থেকেই সড়কটি ফাঁকা করে ফেলেন ট্রাক মালিকরা। বিষয়টিকে ইঙ্গিত করে মেয়র মো. আতিকুল ইসলাম টম অ্যান্ড জেরির প্রসঙ্গ টানেন।

মেয়র আনিসুল হক সড়কে অবৈধ ট্রাক পার্কিং উচ্ছেদে ৫ সদস্যের কমিটি করে দেন আতিকুল ইসলাম। এতে প্রধান করা হয় স্থানীয় কাউন্সিলরকে।

কাউন্সিলরের ছত্রছায়াতেই সেখানে ট্রাক রেখে চাদাবাজি করা হয়; এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে মেয়র আতিক জানান, প্রমাণ পেলে ব্যবস্থা নেওয়া হবে। সড়কটি উচ্ছেদে সিটি করপোরেশন কঠোর হবে বলেও উল্লেখ করেন তিনি।

ট্রাক স্ট্যান্ডের জন্য রেলওয়ের থেকে জায়গা বরাদ্দ পাওয়ার বিষয়ে রেলমন্ত্রীর সঙ্গে কথা বলবেন বলেও জানিয়েছেন মেয়র আতিকুল ইসলাম।

এ জাতীয় আরও খবর

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির