,

নাসিরনগরে বঙ্গবন্ধু ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন : গোর্কণ সিক্সার্স ক্লাব জয়ী

news-image

আকতার হোসেন ভুইয়া,নাসিরনগর  : ভাষা শহীদদের স্মরণে নাসিরনগরে বঙ্গবন্ধু নক-আউট ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। আজ বুধবার সকালে উপজেলার র্গোকণ ইউনিয়নের সূচীউড়া স্পোর্টিং ক্লাবের আয়োজনে চৈয়ারকুড়ি আলীয়া মাদ্রাসা সংলগ্ন মাঠে বঙ্গবন্ধু নক-আউট ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। গোর্কণ ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আমিনুল ইসলাম বেলায়েত খেলার উদ্বোধন করেন।

উপজেলা যুবলীগ নেতা বকুল চৌধুরীর সঞ্চালনায় এসময় আওয়ামীলীগ নেতা দিলীপ বন্ধু বিশ্বাস,বিপ্লব দেব,গোর্কণ ইউনিয়ন যুবলীগ সভাপতি মাহবুবুর রহমান,সাধারণ সম্পাদক ফয়েজ আহমেদ,ইউনিয়ন সেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি সৈয়দ পলাশ,সাধারণ সম্পাদক জহির খানসহ সূচীউড়া স্পোর্টিং ক্লাবের সদস্যরা ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন, সূচীউড়া স্পোর্টিং ক্লাবের সভাপতি সাইফুল ইসলাম,সাধারণ সম্পাদক শেখ আনিসুল ইসলাম,জাহাঙ্গীর আলম সম্রাট,মো: উজ্জল মিয়া। উদ্বোধনী খেলায় চৈয়ারকুড়ি কাকলী স্পোটিং ক্লাব নির্ধারিত ১৪ ওভারে ৭৫ রান করে অল আউট হয়। জবাবে গোর্কণ সিক্সার্স ক্লাব ১৪ ওভারে ৮ উইকেটে ৭৬ রান করতে সক্ষম হয়।

আম্পায়ার ছিলেন মাহিদ চৌধুরী,জলিল মিয়া। স্কোরার ছিলেন শেখ আনিসুল ইসলাম ।
উল্লেখ্য,বঙ্গবন্ধু নক-আউট ক্রিকেট টুর্নামেন্টে মোট ৩২টি ক্রিকেট টিম অংশগ্রহন করছে। উদ্বোধনী ম্যাচে গোর্কণ সিক্সার্স ক্লাব বনাম চৈয়ারকুড়ি কাকলী স্পোটিং ক্লাব দিয়ে টুর্নামেন্ট শুরু হয়।

 

 

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না