,

বিয়ে বাড়ির ছাদ থেকে রুপির বৃষ্টি, কুড়োতে হুড়োহুড়ি!

news-image

অনলাইন ডেস্ক : ভাতিজার বিয়ে বলে কথা। ধুমধাম করে বিয়ের অনুষ্ঠান তো করলেনই, সেই অনুষ্ঠানকে আরো জাঁকজমক করতে ছাদ থেকে লাখ লাখ রুপি ওড়ালেন এক প্রাক্তন পঞ্চায়েত প্রধান। সেই টাকা কুড়ানোর জন্য নিচে হুড়োহুড়ি পরিস্থিতিও তৈরি হয়ে যায়।

ঘটনাটি ঘটেছে ভারতের গুজরাটের মেহসানা জেলায়। রুপি ওড়ানোর একটি ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। শুভঙ্কর মিশ্র নামের এক ব্যক্তি ভিডিওটি টুইটে শেয়ার করেন। যদিও ভিডিওটির সত্যতা যাচাই করা সম্ভব হয়নি।

ভারতীয় গণমাধ্যম বলছে, মেহসানা জেলার আগোল গ্রামের প্রাক্তন প্রধান করিম যাদব। গত ১৬ ফেব্রুয়ারি করিমের ভাতিজা রজ্জাকের বিয়ে ছিল। মহাসমারোহে সেই বিয়ের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। অনুষ্ঠানের দ্বিতীয় দিন গ্রামে শোভাযাত্রা নিয়ে বেরিয়েছিলেন করিম। তারপর তিনি এবং পরিবারের কয়েক জন বাড়ির ছাদে উঠে যান। সেখান থেকে ১০০ এবং ৫০০ রুটির নোট ওড়াতে শুরু করেন।

ভিডিওতে দেখা যায়, ছাদ থেকে যখন টাকা পড়ছিল, নিচে কয়েকশো লোক সেই টাকা কুড়োতে হুড়োহুড়ি করছিলেন। একটা সময় পদপিষ্টের মতো অবস্থা সৃষ্টি হয়েছিল বলে কয়েক জন প্রত্যক্ষদর্শীর দাবি।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট