,

রাজধানীর ৯০ ভাগ হিজড়াই ‘নকল’, পুলিশের দাবি

news-image

নিজস্ব প্রতিবেদক : রাজধানীতে ৯০ ভাগই নকল (রূপান্তরিত) হিজড়া বলে জানিয়েছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের ওয়ারী বিভাগের উপপুলিশ কমিশনার মুহাম্মদ আশরাফ হোসেন। নকল হিজড়া চক্রের ৬ সদস্যকে গ্রেপ্তারের পর আজ শনিবার তিনি এ তথ্য জানান।

তিনি বলেন, যাত্রাবাড়ী থানার একটি মামলা তদন্ত করতে গিয়ে শুক্রবার নকল হিজড়া চক্রের ৬ সদস্যকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। তাদের সবাই পরিবার পরিজন নিয়ে ঢাকায় বসবাস করেন। অথচ তারা হিজড়া সেজে রাস্তায় বের হয়ে চাঁদাবাজি করেন।

তিনি আরও বলেন, চক্রটির প্রধান কাজল ওরফে সজনি হিজড়া। তার আসল নাম সোহাগ। দুই সন্তানের জনক সোহাগের রয়েছে সাত থেকে আটজনের চক্র। তারা চাঁদাবাজিসহ মানুষকে নানাভাবে ব্ল্যাকমেইল করে আসছিলেন। শুধু চাঁদাবাজি নয়, অপহরণ করে আপত্তিকর ভিডিও ধারণের মাধ্যমেও লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে কাজল ওরফে সজনি হিজড়া চক্রের বিরুদ্ধে।

পুলিশের এই কর্মকর্তা বলেন, সজনি হিজড়া তার মতো আরও ৭ থেকে ৮ জনকে নিয়ে তৈরি করেন নকল হিজড়া গ্রুপ। রাজধানীর বিভিন্ন রাস্তাঘাট, বাসাবাড়ি, দোকানপাট থেকে শুরু করে যেখানে-সেখানে টাকার জন্য মানুষকে নাজেহাল করছিলেন তারা।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট