,

ঢাকার বায়ু আজ ‘বিপজ্জনক’

news-image

নিউজ ডেস্ক : বিশ্বজুড়ে আবহাওয়ার মান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউ এয়ারের তথ্য বলছে, ঢাকার বায়ু আজ (১৭ ফেব্রুয়ারি) বিপজ্জনক। ৩৩৫ স্কোর নিয়ে আজ আইকিউ এয়ারের দূষিত শহরের তালিকায় শীর্ষে উঠেছে ঢাকা।

শুক্রবার সকাল সাড়ে আটটায় আইকিউ এয়ারের তালিকায় দেখা গেছে, ২৫৮ স্কোর নিয়ে ঢাকার পরে অবস্থান করছে ভারতের রাজধানী দিল্লি। ২১৩ স্কোর নিয়ে এর পরের স্থানে রয়েছে পাকিস্তানের লাহোর।

এসময়ে দেখা যায়, ১৮৮ স্কোর নিয়ে চতুর্থ স্থানে রয়েছে আফগানিস্তানের কাবুল। পঞ্চম স্থানে রয়েছে ভারতের কলকাতা, স্কোর ১৮৭।

এর পরের স্থানগুলোতে রয়েছে যথাক্রমে চীনের বেইজিং, ভারতের মুম্বাই, ভিয়েতনামের হ্যানয়, চীনের উহান এবং উগান্ডার কাম্পালা।

এর আগে পুরো শীতকালজুড়ে (ডিসেম্বর ও জানুয়ারি) ঢাকার বায়ু ছিল ‘অস্বাস্থ্যকর’ বা ‘খুবই অস্বাস্থ্যকর’ অবস্থায়। প্রায় প্রতিদিনই দূষিত বায়ুর তালিকায় শীর্ষে ছিল বাংলাদেশের রাজধানী ঢাকা।

আইকিউ এয়ারের ওই তালিকায় মোট ৬টি ক্যাটাগরিতে রাখা হয়েছে বিশ্বের ৯৯টি শহরকে। ওই তালিকায় সবচেয়ে খারাপ অবস্থান হলো ‘বিপজ্জনক’। কোনো শহরের স্কোর ৩০১-এর বেশি হলে তাকে ‘বিপজ্জনক’ স্থানে রাখা হয়। আজ ওই অবস্থানেই রয়েছে ঢাকা।

আরও পড়ুন: ইটভাটায় বছরে পোড়ে ৫৬ লাখ টন কয়লা

এর পরের স্থানগুলো যথাক্রমে খুবই অস্বাস্থ্যকর (২০১-৩০০), অস্বাস্থ্যকর (১৫১-২০০), বিশেষ ব্যক্তিদের জন্য অস্বাস্থ্যকর (১০০-১৫০), সহনীয় (৫১-১০০) এবং ভালো বায়ু (০-৫০)।

তালিকা অনুযায়ী, ভালো বায়ুর তালিকায় চার স্কোর নিয়ে ৯৮ ও ৯৯ নম্বরে, সবচেয়ে ভালো অবস্থানে রয়েছে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস ও সান ফ্রান্সিসকো।

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না