,

সিঙ্গাপুর থেকে ফিরলেন মির্জা ফখরুল

news-image

অনলাইন ডেস্ক : সিঙ্গাপুরে স্বাস্থ্য পরীক্ষা করে পাঁচ দিন পর দেশে ফিরেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টায় বাংলাদেশ বিমানের ফ্লাইটে ঢাকার শাহজালাল বিমানবন্দরে নামেন তিনি। তার সঙ্গে ছিলেন স্ত্রী রাহাত আরা বেগম।

এর আগে গত ১০ ফেব্রুয়ারি সস্ত্রীক সিঙ্গাপুর গিয়েছিলেন ফখরুল। ৭৫ বছর বয়সী এই রাজনীতিবিদ সিঙ্গাপুরে ন্যাশনাল ইউনির্ভাসিটি হসপিটালে (এনইউএইচ) চিকিৎসা নেন।

বিএনপি মহাসচিবের একান্ত সহকারী ইউনুস আলী জানিয়েছেন, স্যার (ফখরুল) বাসায় পৌঁছেছেন। সন্ধ্যা সাড়ে ৬টায় বিমানবন্দরে নেমেছেন তিনি।

এদিকে ২০১৫ সালে কারাবন্দি অবস্থায় ফখরুলের ঘাড়ের ইন্টারন্যাল ক্যারোটিড আর্টারিতে ব্লক ধরা পড়লে মুক্তির পর সিঙ্গাপুরে গিয়ে চিকিৎসা করিয়েছিলেন ফখরুল। এরপর প্রতি বছরই তাকে যেতে হচ্ছে ‘ফলোআপ’ চিকিৎসার জন্য। সর্বশেষ ২০২১ সালের ৩০ জানুয়ারি ফখরুল সিঙ্গাপুরে গিয়েছিলেন। গত বছর রাজনৈতিক ব্যস্ততার কারণে তিনি যেতে পারেননি।

এ জাতীয় আরও খবর

ইচ্ছে পূরণ হলো না পরীমণির

লাস্ট ড্যান্সের পর মেসির নতুন সাম্রাজ্য

সিইসির পদত্যাগ দাবিতে দিল্লিতে ইন্ডিয়া জোটের মিছিল

নাসীরুদ্দীন পাটওয়ারীদের কণ্ঠ দমন-পীড়নে স্তব্ধ করা যাবে না: নাহিদ

সরকারের জনকল্যাণমূলক কাজে সহযোগিতা করবে জামায়াত: গোলাম পরওয়ার

রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক চাপ বাড়ানোর আহ্বান

জাতিসংঘে ভাষণ দেওয়ায় তারেক রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন

হত্যা মামলায় সাবেক এমপি রুহীর চার দিনের রিমান্ড

আদালত থেকে পালানোর মামলায় হাজিরা দিতে এসে ফের পালালেন শরিফুল

শিক্ষাক্রমে খেলাধুলা, বিশ্বজয়ের স্বপ্ন দেখালেন মাহ্দী আমিন

ধর্মের নামে বিভাজন নয়, সম্প্রীতি ধরে রাখার আহ্বান রাষ্ট্রপতির

শিশুদের সঠিক বিকাশে দেশের ভিত্তি মজবুত হবে: প্রধানমন্ত্রী