,

পররাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্র যাচ্ছেন

news-image

কূটনৈতিক প্রতিবেদক : পররাষ্ট্রমন্ত্রী ড. এ ক আব্দুল মোমেন ১৯ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের লস এঞ্জেলস যাচ্ছেন। দেশটির প্যারিস শহরে প্রবাসী বাংলাদেশিদের উদ্যোগে ভাষা শহীদদের স্মরণে নবনির্মিত শহীদ মিনার উদ্বাধন করবেন তিনি। পাশাপাশি শহরের একটি পাবলিক লাইব্রেরিতে ‘বাংলাদেশ কর্নার’ উদ্বোধনের কথা রয়েছে।

বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাপ্তাহিক সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানান মন্ত্রণালয়ের জন কূটনীতি অনুবিভাগের মহাপরিচালক ও মন্ত্রণালয়ের মুখপাত্র সেহেলী সাবরীন।

তিনি বলেন, সফরকালে জলবায়ু পরিবর্তন বিষয়ক একটি সেমিনারে অংশ নেওয়ার পাশাপাশি ২৩ ফেব্রুয়ারি নিউইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে আয়োজিত বৈঠকে বিভিন্ন সেশনেও যোগ দেবেন পররাষ্ট্রমন্ত্রী।

সাবরীন জানান, সরকারের স্মার্ট বাংলাদেশ ভিশনকে বাস্তবায়নে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কনস্যুলার ও কল্যাণ অনুবিভাগ শিগগিরই মাইগভ প্লাটফর্মের মাধ্যমে ৯টি সেবা বৈশ্বিক পর্যায়ে ডিজিটালাইজড করতে যাচ্ছে। এর মাধ্যমে পুলিশ ভেরিফিকেশন ও বিবাহ সনদের মতো অন্যান্য সেবাগুলো অনলাইনেই পাওয়া যাবে।

গত এক সপ্তাহে কনস্যুলার ও কল্যাণ অনুবিভাগ প্রায় ১৮ হাজার বিভিন্ন ধরনের কনস্যুলার সেবা দিয়েছে বলেও জানান তিনি।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট