,

ভালোবাসা দিবসে স্ত্রীকে সতীন ‘উপহার’

news-image

অনলাইন ডেস্ক : ১৪ ফেব্রুয়ারি ‘ভ্যালেন্টাইনস ডে’। প্রেম দিবসের আগে স্বামীর বিরুদ্ধে ডোমেস্টিক ভায়োলেন্সের অভিযোগ করে পুলিশের দ্বারস্থ হলেন স্ত্রী। অভিযোগ, তাকে শারীরিক এবং মানসিকভাবে নির্যাতন করে ঘর ছাড়তে বাধ্য করেছেন স্বামী। তার পর নতুন বউ নিয়ে ঘরে ঢুকেছেন তিনি।

পশ্চিমবঙ্গের পুরুলিয়ার বাঘমুন্ডি থানার নিশ্চিন্তপুর গ্রামের বাসিন্দা জবুনা মণ্ডল। তিনি জানান, পরিতোষ মণ্ডলের সঙ্গে তার বিয়ে হয়েছে ২০১৪ সালে। বিয়ের প্রথম প্রথম সব ঠিকই ছিল। কিন্তু বিয়ের বছর পাঁচেকের মধ্যে পর পর দুটি কন্যাসন্তানের জন্ম দেওয়ায় তার ওপর অত্যাচার শুরু করেন স্বামী এবং শ্বশুরবাড়ির লোকজন।

ওই গৃহবধূর অভিযোগ, স্বামী, শাশুড়ি এবং ননদ তার ওপর শারীরিক এবং মানসিক নির্যাতন করেন। গত কয়েক দিন ধরে অত্যাচারের পরিমাণ বাড়তে থাকে। বাপের বাড়ি থেকে লাখ খানেক টাকা আনতে জোর করা হতো। অত টাকা কোথায় পাবেন? এই প্রশ্ন করলেই নাকি গত ৩১ জানুয়ারি মাঝরাতে তাকে বেদম মারধর করেন স্বামী এবং শ্বশুরবাড়ির লোকজন। এমনকি, প্রাণনাশের হুমকি দেওয়া হয়। ভয় পেয়ে ঝাড়খণ্ডে মামার বাড়িতে আশ্রয় নেন তিনি। সেখানেই তিনি খবর পান, স্বামী আবার একটি বিয়ে করে ফেলেছেন।

সোমবার বাঘমুন্ডি থানায় হাজির হন ওই নারী, স্বামী ও শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে মামলা করেন। পুলিশ জানায়, মামলা দায়েরের পর ঘটনার তদন্ত শুরু করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট