,

উদ্ধার হওয়া কুকুরটি পালকের মৃতদেহ আঁকড়ে ধরে ছিল

news-image

অনলাইন ডেস্ক : ভয়াবহ ভূমিকম্পে প্রাণ হারিয়েছেন পালক। কিন্তু মৃত্যুর সময়ও তাকে ছেড়ে যায়নি পোষা কুকুরটি। ভূমিকম্পের ছয় দিন পর ধ্বংসস্তূপের নিচ থেকে কুকুরটিকে উদ্ধার করে প্রাণিরক্ষায় নিয়োজিত একটি দল। এ সময় পালকের মৃতদেহ আঁকড়ে ধরে থাকতে দেখা যায় কুকুরটিকে।

মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে কুকুরটিকে উদ্ধারের কথা জানায় কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা। ঘটনাটি তুরস্কের হাতায়ে প্রদেশের।

স্থানীয় প্রাণিকল্যাণ গোষ্ঠীর প্রতিনিধি সেনেয় টেকিনবাস বলেছেন, ‘উদ্ধার হওয়া দুটি কুকুরের মধ্যে একটি পালকের মৃতদেহ আঁকড়ে ধরে ছিল। এটি একটি অলৌকিক ঘটনা। আমি আশা করি এটি জীবন পাবে’।

ইতোমধ্যে হাতায়ে প্রদেশের চারটি শহরে পোষ্যদের জন্য ফিল্ড হাসপাতাল তৈরি করা হয়েছে। টেকিনবাস জানান, এই মুহূর্তে প্রদেশটির কোনো দোকানে পোষ্যদের খাবার নেই। সব বন্ধ বা ধ্বংস হয়ে গেছে।

সোমবারের (৬ ফেব্রুয়ারি) ভূমিকম্পে তুরস্কে এবং সিরিয়ায় মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৩৭ হাজার ৩৪৩ জনে। এর মধ্যে তুরস্কে ৩১ হাজার ৬৪৩ জন ও সিরিয়ায় ৫ হাজার ৭০০ জনের বেশি মারা গেছে।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট