,

দেশে উল্লেখযোগ্য হারে কমেছে ফেসবুক ব্যবহারকারীর সংখ্যা

news-image

অনলাইন ডেস্ক: দেশে হঠাৎ করে ফেসবুক ব্যবহারকারীর সংখ্যা বেড়ে গেলেও এ সংখ্যা আবার বেশ কমেছে। মেটা জানিয়েছিল ফেসবুক ব্যবহারে বিশ্বে শীর্ষ তিনে রয়েছে বাংলাদেশ। কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যম বিশ্লেষকারী প্রতিষ্ঠান নেপোলিয়নক্যাট জানিয়েছে গত ৬ মাসে বাংলাদেশে প্রায়  সোয়া কোটি ফেসবুক ব্যবহারকারী কমেছে।

২০২২ সালের জুলাইয়ে বাংলাদেশে সবচেয়ে বেশি ফেসবুক ব্যবহারী ছিল। এই সংখ্যা ছিল প্রায় ৫ কোটি ৮৯ লাখ ৪৩ হাজার। কিন্তু চলতি বছরের জানুয়ারি মাসে বাংলাদেশে ফেসবুক ব্যবহারকারীর সংখ্যা কমে দাঁড়ায় প্রায় ৪ কোটি ৬৫ লাখ ৪৮ হাজার। সে হিসেবে গত ছয় মাসে বাংলাদেশে প্রায় ১ কোটি ২৩ লাখ ৯৫ হাজার ফেসবুক ব্যবহারকারী কমেছে।

নেপোলিয়নক্যাটের তথ্য অনুযায়ী, বাংলাদেশে মোট জনসংখ্যার মধ্যে ফেসবুক ব্যবহারকারীর সংখ্যা ২৬ দশমিক ৬ শতাংশ। এর মধ্যে পুরুষ প্রায় ৬৮ শতাংশ। যাদের মধ্যে ১৮ থেকে ২৪ বছর বয়সীরা সবচেয়ে বেশি।

নেপোলিয়নক্যাট ছাড়াও বিশ্বের বিভিন্ন দেশের অনলাইন ডেটা নিয়ে কাজ করা ডাটারিপোর্টালের তথ্যও বলছে, বাংলাদেশে ফেসবুক ব্যবহারকারী কমছে।

 

ফেসবুক ব্যবহারকারীর সংখ্যা কমার সঙ্গে সঙ্গে কমেছে ইনস্টাগ্রাম ও মেসেঞ্জার ব্যবহারকারীর সংখ্যাও। এছাড়া লিংকডইন ব্যবহারকারীর সংখ্যাও কমেছে। গত বছরের ডিসেম্বরে এই প্ল্যাটফর্মে বাংলাদেশি ব্যবহারকারীর সংখ্যা ৫০ লাখের বেশি ছিল। কিন্তু চলতি বছরের জানুয়ারি মাসে তা কমে ১৮ লাখে নামে।

এ বিষয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের তথ্যপ্রযুক্তি ইনস্টিটিউটের অধ্যাপক বি এম মইনুল হোসেন বলেন, বিশ্বে এখন বিভিন্ন প্লাটফর্ম রয়েছে। ফলে ফেসবুকের মধ্যে মানুষে থেমে না থেকে অন্যান্য মাধ্যম ব্যবহারেও অভ্যস্ত হচ্ছে। যার মধ্যে রয়েছে টিকটক এবং ওটিটি প্লাটফর্ম।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট