,

৩ লাখ টাকা খেয়ে নিল উইপোকা!

news-image

অনলাইন ডেস্ক : টাকা নিরাপদে রাখার সবচেয়ে সুরক্ষিত জায়গার নাম যদি বলা হয় তাহলে ব্যাংকের কথাই প্রথমে মাথায় আসে। কিন্তু সেই ব্যাংকে টাকা রেখেও বিপাকে পড়েছেন এক গ্রাহক। এ ঘটনা ভারতের।

ভারতীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, সুনিতা মেহতা নামের এক গ্রাহক দেশটির উদয়পুরে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের একটি লকারে অর্থ রেখেছিলেন। সেখানেই নিজের কষ্টার্জিত ২ লাখ ১৫ হাজার রুপি (বাংলাদেশি মুদ্রায় ২ লাখ ৭২ হাজার টাকা) রাখেন তিনি। কিন্তু সম্প্রতি তিনি ব্যাংকে গিয়ে নিজের লকার খুলে দেখতে পান সেখানে উইপোকা তার টাকা নষ্ট করে ফেলেছে।

তিনি দেখেন, অসংখ্য উইপোকা বাসা বেঁধেছে লকারের ভেতরে। টাকার ওপরে ঘুরে বেড়াচ্ছে সেগুলো। টাকার বান্ডিলগুলিও আর আস্ত নেই। টাকাগুলো কেটেকুটে এমন অবস্থা হয়েছে যে ব্যবহার করা যাবে না।

নিজের অর্থের এমন অবস্থা দেখে অসুস্থ হয়ে পড়েন সুনিতা মেহতা। এমন খবর শুনে ব্যাংকের অন্যান্য গ্রাহকদেরও মাথায় হাত ওঠে। জানা যায়, ব্যাংকের আরও ২০-২৫টি লকারে হানা দিয়েছে উইপোকা।

সেই ব্যাংকের গ্রাহকরা বলছেন, লকারে যা রাখা হচ্ছে, সেটা সুরক্ষিত রাখাটা ব্যাংকেরই দায়িত্ব। কিন্তু ব্যাংক কর্তৃপক্ষ সেটা করেনি। সুনিতা বলেন, লকারে রাখা জিনিসপত্রের নিরাপত্তা নিশ্চিত করাটা ব্যাংকের দায়িত্ব। এই নিয়ে তিনি ইতোমধ্যে ব্যাংক কর্তৃপক্ষের কাছে অভিযোগ করেছেন।

ওই ব্যাংকের জ্যেষ্ঠ ব্যবস্থাপক প্রবীণ কুমার যাদব বলেছেন, মুদ্রা নষ্ট হওয়ার তথ্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। সমস্যাটির সমাধানে ওই গ্রাহককেও ডাকা হয়েছে।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট