,

স্বপ্নময় রাতে রোনালদোর ৪ গোল, রেকর্ড ৫০০

news-image

স্পোর্টস ডেস্ক : আকাশছোঁয়া পারিশ্রমিকে সৌদি ক্লাব আল নাসরে যোগ দিলেও সমর্থকদের মন ভরাতে পারছিলেন না ক্রিশ্চিয়ানো রোনালদো।প্রতিযোগিতামূলক প্রথম তিন ম্যাচে ক্লাবের হয়ে মাত্র এক গোল, সেটাও পেনাল্টি থেকে। রোনালদোকে এত দাম দিয়ে কেনা টাকা জলে গেছে, এমন সমালোচনাও হচ্ছিল।

অবশেষে নানামুখী চাপ জয় করে স্বরূপে ফিরলেন পর্তুগিজ যুবরাজ। সৌদি প্রো লিগে বৃহস্পতিবার রাতে একাই করলেন ৪ গোল। তার ওই চার গোলেই আল ওয়েহদাকে ৪-০ ব্যবধানে হারালো আল নাসের।

ম্যাচের ২১ আর ৪০ মিনিটে দুটি গোল করেন রোনালদো। দ্বিতীয়ার্ধে ৫৩ মিনিটে পেনাল্টি থেকে করেন হ্যাটট্রিক। এর আট মিনিটের মাথায় (৬১ মিনিটে) চার গোল পূর্ণ করেন সিআরসেভেন।

এদিন আরেকটি বড় রেকর্ড গড়েছেন রোনালদো। লিগ ক্যারিয়ারে ৫০০ গোলের মাইলফলক ছুঁয়েছেন তিনি। ৩৮ বছর বয়সী এই ফুটবল মহাতারকার পাঁচটি আলাদা লিগের পাঁচ ক্লাবে এখন গোল ৫০৩টি।

গত ডিসেম্বরে ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডের দ্বিতীয় মেয়াদের চুক্তি ছেড়ে সৌদি ক্লাব আল নাসরের চ্যালেঞ্জ নেন পাঁচবারের ব্যালন ডি’অরজয়ী তারকা।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট