,

ঢামেকে ডায়ালাইসিস সেন্টারের এসিতে আগুন

news-image

নিজস্ব প্রতিবেদক : ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) ডায়ালাইসিস সেন্টারের শীতাতপনিয়ন্ত্রণ যন্ত্রে (এসি) অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ রোববার বিকেলে হাসপাতালের নতুন ভবনের চতুর্থ তলায় এ ঘটনা ঘটে।

এ ঘটনায় হাসপাতালে থাকা রোগী ও তাদের স্বজনরা আতঙ্কিত হয়ে পড়েন। আতঙ্কে তারা ছোটাছুটি শুরু করেন। পরে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় কেউ হতাহত হননি।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা এরশাদ হোসেন জানান, একটি এসির আউটডোর ইউনিটে আগুন লেগেছিল। বেলা ৩টা ৪ মিনিটে অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে ৩টা ১২ মিনিটে আগুন নিভিয়ে ফেলে।

ফায়ার সার্ভিসের সিদ্দিক বাজার স্টেশনের জ্যেষ্ঠ কর্মকর্তা শাহিন আলম বলেন, প্রাথমিকভাবে দেখা গেছে, ডায়ালাইসিস সেন্টারের বাইরের অংশে শীতাতপনিয়ন্ত্রণ যন্ত্রের কিছু বৈদ্যুতিক তার পুড়ে গেছে। সেখান থেকে ধোঁয়া তৈরি হয়।

অগ্নিকাণ্ডের সময় বেশ কয়েকজন কিডনি রোগীর ডায়ালাইসিস চলছিল। এ অবস্থায় হুট করে রোগীদের সরিয়ে নেওয়ার সুযোগ না থাকায় স্বজনদের মধ্যে আতঙ্ক ছড়ায়।

রোগীদের অনেকেই নাকে নল লাগানো অবস্থায় নিচে নেমে আসেন। তবে ডায়ালাইসিস চলমান থাকায় অনেকেই নামতে পারেননি।

অগ্নিকাণ্ডের সময় রোগীদের ডায়ালাইসিস চলছিল বলে জানিয়েছেন ঢামেক হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল নাজমুল হক।

তিনি বলেন, অগ্নিকাণ্ডের আতঙ্কে কিছু সময় ডায়ালাইসিস বন্ধ রেখে পরে পুনরায় চালু করা হয়েছে। রোগীদের ডায়ালাইসিস শেষ হলে পুরো বৈদ্যুতিক ব্যবস্থা পরীক্ষা করে দ্রুততম সময়ে মেরামতের ব্যবস্থা গ্রহণ করা হবে।

তিনি আরও বলেন, বেশ কিছু তার পুড়ে গেছে বলে প্রাথমিকভাবে দেখা গেছে। এসব তার এসির হতে পারে। এসব অতি দ্রুত সময়ের মধ্যেই মেরামত করা হবে।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট