,

স্ত্রীর সহায়তায় প্রেমিকাকে হত্যা: র‌্যাব

news-image

নিজস্ব প্রতিবেদক : মুন্সীগঞ্জে স্কুলছাত্রী জেসিকা মাহমুদ জেসি হত্যার রহস্য উন্মোচন করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। আজ রোববার দুপুরে কারওয়ান বাজারে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র‌্যাবের লিগ্যাল উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।

খন্দকার আল মঈন জানান, ২০১৯ সালে স্কুলে পড়ার সময় আদিবা আক্তারের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে বিজয় রহমানের। বিজয়ও একই স্কুলে পড়তেন। এই সম্পর্ক চলাকালীন গত বছরের জানুয়ারিতে জেসিকা মাহমুদ জেসি নামে আরেক স্কুলছাত্রীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন বিজয়। একপর্যায়ে আদিবাকে গোপনে বিয়ে করেন বিজয়। কিন্তু এই বিয়ের খবর জানতে পারেন জেসি। বিষয়টি নিয়ে আদিবা ও জেসি মধ্যে দ্বন্দ্ব শুরু হয়। অন্যদিকে বিজয়-আদিবার মধ্যে অশান্তি শুরু হয়। এ অবস্থায় জেসিকে হত্যার পরিকল্পনা করেন তারা। এজন্য গত ১ জানুয়ারি বিকেলে জেসিকে বিজয়ের বাসার ছাদে ডেকে নেন আদিবা। সেখানে গেলে জেসির সঙ্গে তাদের দুজনের বাগবিতণ্ডা ও হাতাহাতি হয়। একপর্যায়ে দুজনে জেসিকার গলাটিপে ধরেন। এতে অজ্ঞান হয়ে পড়েন জেসি। ঘটনার পর নিজেদের নির্দোষ প্রমাণ করতে জেসিকে ছাদ থেকে লাফিয়ে পড়ার নাটক সাজান। এজন্য জেসিকে ধরে ভবনের নিচে নামিয়ে আনেন বিজয়-আদিবা। পরে অজ্ঞান অবস্থায় জেসিকে রাস্তার পাশে ফেলে বাসায় চলে যান তারা। পরে পাশের বাসায় থাকা বিজয়ের চাচা জেসিকে পড়ে থাকতে দেখে চিৎকার শুরু করেন। এ সময় বিজয় এবং তার পরিবারের অন্য সদস্যরা বাসা থেকে নেমে আসেন। একপর্যায়ে বিজয় এবং তার বাবাসহ স্থানীয় লোকজনের সহায়তায় জেসিকে মুন্সিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক জেসিকে মৃত ঘোষণা করেন। মৃত্যুর ঘটনা শুনে বিজয় ও আদিবা কৌশলে সেখান থেকে পালিয়ে যান।

তিনি আরও জানান, এ ঘটনায় এখন পর্যন্ত দুজন দুইজন গ্রেপ্তার হয়েছে। তারা হলেন আদিবা আক্তার ও বিজয় রহমান। শনিবার রাতে রাজধানীর ওয়ারী থেকে বিজয়কে গ্রেপ্তার করা হয়। এর আগে গ্রেপ্তার হয়েছিলেন আদিবা।

নিহত জেসিকা মাহমুদ জেসি মুন্সিগঞ্জ সদর থানার কোর্টগাঁও এলাকায় থাকতেন। ২০২২ সালে তিনি এইচএসসি পরীক্ষা দিয়েছিলেন।

খন্দকার মঈন বলেন, এর মধ্যে মুন্সিগঞ্জের সিরাজদীখানে বন্ধুর বাড়িতে চারদিন আত্মগোপনে থাকেন বিজয়। এরপর সেখান থেকে ফরিদপুরের একটি মাজারে ছদ্মবেশে ২২ দিন আত্মগোপনে থাকেন। একপর্যায়ে গ্রেপ্তার এড়াতে ১ ফেব্রুয়ারি রাজধানীর ওয়ারীতে তার এক ঘনিষ্ঠ বন্ধুর বাসায় চলে আসেন বিজয়। সবশেষ সেখান থেকেই তাকে গ্রেপ্তার করা হয়।

এ জাতীয় আরও খবর

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির

দুর্নীতির মামলায় আবেদ আলীর ছেলের ৪ বছরের কারাদণ্ড

সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ, তদন্ত চায় জামায়াত

পাকিস্তানে স্কুলের ছাদ ধসে নিহত ২৮

প্রতিটি স্তরে উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে চায় সরকার

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের