,

শ্রীলঙ্কায় আব্দুল মোমেন–হিনা রাব্বানির বৈঠক

news-image

নিজস্ব প্রতিবেদক : শ্রীলঙ্কার কলম্বোয় পাকিস্তানের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিনা রাব্বানি খারের সঙ্গে বৈঠক করেছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। দেশটির স্বাধীনতা দিবস উদ্‌যাপন অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে অনুষ্ঠানের ফাঁকে শনিবার দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী বৈঠকে বসেন।

বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের কূটনীতিক কামার আব্বাস খোখার শনিবার এক টুইটে বৈঠকের ছবি পোস্ট করে একটি টুইট করেছেন। এতে তিনি লেখেন, পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট দ্বিপাক্ষিক সহযোগিতাসহ দুই দেশের অর্থনীতি ও বাণিজ্য পরিস্থিতি নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে।

শনিবার বিকেলে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মুমতাজ জাহরা বালুচও বৈঠকের তথ্য জানিয়ে টুইট করেছেন। তবে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় বিকেল পর্যন্ত আব্দুল মোমেনের কলম্বো সফর নিয়ে বেশ কয়েকটি টুইট করেছে। সেখানে হিনা রাব্বানির সঙ্গে সাক্ষাতের বিষয়ে কোনো টুইট দেখা যায়নি।

পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন কলম্বোয় সফরে রয়েছেন। শ্রীলঙ্কার ৭৫তম স্বাধীনতা দিবস উদ্‌যাপন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে যোগ দিতে শুক্রবার কলম্বো যান তিনি।

এ জাতীয় আরও খবর

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির

দুর্নীতির মামলায় আবেদ আলীর ছেলের ৪ বছরের কারাদণ্ড

সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ, তদন্ত চায় জামায়াত

পাকিস্তানে স্কুলের ছাদ ধসে নিহত ২৮

প্রতিটি স্তরে উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে চায় সরকার

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের