,

জোড়া বাঘের কবলে বনরক্ষীরা, শ্বাসরুদ্ধকর ২০ ঘণ্টা

news-image

শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি : সুন্দরবনে জোড়া বাঘের কবলে পড়ে ২০ ঘণ্টা শ্বাসরুদ্ধকর সময় পার করেছেন পাঁচ বনরক্ষী। টহলফাঁড়ির আঙ্গিনায় টানা ২০ ঘণ্টা অবস্থান করে দুইটি রয়েল বেঙ্গল টাইগার শনিবার সকালে গভীর জঙ্গলে ফিরে গেছে। শরণখোলা রেঞ্জের চান্দেশ্বর টহল ফাঁড়িতে এ ঘটনা ঘটে।

পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের চান্দেশ্বর ফরেষ্ট টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ ফারুক আহমেদ মোবাইল ফোনে বলেন, শুক্রবার বেলা দুইটার দিকে সুন্দরবনের গহীন থেকে দুইটি বাঘ চান্দেশ্বর টহল ফাঁড়ির পুকুর পাড়ে এসে বসে। বাঘ দুটি পুকুরের পানি পান করে এবং সেখানে নিজেদের মধ্যে খুনসুটি, ছোটাছুটি করে সারা বিকেল পার করে। সন্ধ্যার পরে বাঘ দুটো বনরক্ষীদের পুরনো ব্যারাক ও রান্নাঘরের নিচে এসে অবস্থান করে। পরে শনিবার ভোরে আবার পুকুরপাড়ে অবস্থান নেয় বাঘ দুটি। সকাল ১১টার দিকে আপনমনেই আবার বনের গহীনে চলে যায়।

তিনি আরও বলেন, টহলফাঁড়ির আঙ্গিনায় বাঘ দুটি আসায় বনরক্ষীরা পুরো সময়টা ভয়ের মধ্যে কাটিয়েছেন। শ্বাসরুদ্ধকর একটা রাত পার করেছেন তারা। কখন কি হয়, এই চিন্তায় তারা বাহিরে বের হওয়ার সাহস করতে পারেননি।

শেখ ফারুক আহমেদ বলেন, এখন বাঘের প্রজনন মৌশুম চলছে। সেকারণে বাঘ দুটো মিলিত হতে লোকালয়ে এসেছে এমন হতে পারে।

চরখালী ফরেষ্ট টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা দিলীপ মজুমদার বলেন, সুন্দরবনে ২৫/৩০ বছর চাকরি করেও কখনও একটি বাঘ চোখে পড়ে না। সেখানে চান্দেশ্বর টহল ফাঁড়িতে একসঙ্গে এক জোড়া বাঘ দেখা বিরল ঘটনা।

এ জাতীয় আরও খবর

লন্ডনে বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন

ময়মনসিংহে বাসের ধাক্কায় নিহত ৭ জনের পরিচয় শনাক্ত

জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার

নবীনগরে উপজেলা শ্রমিক দলের উদ্যোগে পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে মিছিল সমাবেশ

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি

সেন্ট মার্টিনে রাত্রিযাপনের সুযোগ বাড়ছে, আসছে নতুন গাইডলাইন

তীব্র তাপপ্রবাহে গলছে সুইজারল্যান্ডের হিমবাহ, প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা

শিক্ষা ও ক্রীড়ার উন্নয়নে নবীনগরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপি আব্দুল মান্নানের মতবিনিময়

পে স্কেল বাস্তবায়নে নতুন নির্দেশনা