,

মালয় স্বরাষ্ট্রমন্ত্রী ঢাকায়, বাংলাদেশি কর্মী নিয়োগে আলোচনা

news-image

নিজস্ব প্রতিবেদক : শনিবার দুপুরে ঢাকায় এসেছেন মালয়েশিয়ার নতুন সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন নাসুসন ইসমাইল। বাংলাদেশ থেকে নিরাপত্তাকর্মী নিয়োগের বিষয়ে আলোচনা করতে তিনি এসেছেন। সফরের প্রথম দিনে তার সঙ্গে বৈঠক করেন সেনা কল্যাণ ওভারিস সার্ভিসেস লিমিটেডের উর্ধ্বতন কর্মকর্তারা।

প্রতিষ্ঠানটির ব্যাবস্থাপনা পরিচালক কর্ণেল সৈয়দ রফিকুল ইসলাম সমকালকে জানিয়েছেন, মালয়েশিয়ান মন্ত্রীকে প্রেজেন্টেশন দেওয়া হয়েছে। তবে নিরাত্তাকর্মী নিয়োগে উল্লেখযোগ্য আলোচনা এবং কোনো সিদ্ধান্ত হয়নি।

রাতে প্রবাসী কল্যাণমন্ত্রী ইমরান আহমেদের নৈজভোজে অংশ নেন মালয় স্বরাষ্ট্রমন্ত্রী। আগামীকাল রোববার প্রবাসী কল্যাণ ভবনে দুই মন্ত্রীর বৈঠক হবে। এরপর স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামালের সঙ্গে বৈঠক ও মধ্যাহ্ন ভোজে অংশ নেবেন। নিজ দেশে ফিরতে রোববার দুপুর দুইটার উড়োজাহাজ ধরবেন মালয় স্বরাষ্ট্রমন্ত্রী।

প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. আহমেদ মুনিরুছ সালেহীন সমকালকে জানিয়েছেন, কীভাবে বাংলাদেশ থেকে দ্রুত এবং আরও বেশি সংখ্যক কর্মী পাঠানো যায় তা নিয়েও আলোচনা হবে। কর্মী পাঠাতে যেসব সমস্যা আসছে, সেগুলো নিয়ে দেশটির স্বরাষ্টমন্ত্রীর সঙ্গে কথা হবে।

এ জাতীয় আরও খবর

প্রতিটি স্তরে উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে চায় সরকার

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট