,

পাকিস্তানে উইকিপিডিয়া নিষিদ্ধ

news-image

অনলাইন ডেস্ক : আপত্তিকর কনটেন্ট সরিয়ে না নেওয়ায় পাকিস্তানে জনপ্রিয় অনলাইন বিশ্বকোষ উইকিপিডিয়াকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। শনিবার বেধে দেওয়া ৪৮ ঘণ্টা সময়ের মধ্যে আপত্তিকর ও পবিত্রতা ক্ষুণ্নকারী কনটেন্ট ব্লক না করায় উইকিপিডিয়াকে নিষিদ্ধ ঘোষণা করে পাকিস্তানের টেলিযোগাযোগ কর্তৃপক্ষ (পিটিএ)। পিটিএর এক মুখপাত্র এ তথ্য নিশ্চিত করেছেন বলে জানিয়েছে ডন।

নিয়ন্ত্রক এ কর্তৃপক্ষ বলছে, ওয়েবসাইটটে তাদের অনুরোধের প্রেক্ষিতে উইকিপিডিয়া কিছু তো বলেইনি, এমনকি প্রশ্নবিদ্ধ কনটেন্টগুলো সরিয়েও নেয়নি।

পিটিএ-র মুখপাত্র মালাহাত ওবায়েদ বলেছেন, নির্দেশ না মানায় প্রাথমিকভাবে উইকিপিডিয়া বন্ধ করে দেওয়া হয়েছে। উইকিপিডিয়া যদি নিয়ন্ত্রক কর্তৃপক্ষের চিহ্নিত পবিত্রতা ক্ষুণ্নকারী কনটেন্টগুলো সরিয়ে নেয়, তবে তাদের বিরুদ্ধে নেওয়া সিদ্ধান্ত পর্যালোচনা করে দেখা হবে।

উইকিপিডিয়া পরিচালনাকারী দাতব্য সংস্থা উইকিমিডিয়া ফাউন্ডেশন বৃহস্পতিবার বলেছে, তারা উইকিপিডিয়ায় কী কী কনটেন্ট থাকবে এবং কীভাবে থাকবে, কীভাবে রাখা হবে সে বিষয়ে কোনো সিদ্ধান্ত নেন না।

এর আগে পাকিস্তান ২০১২ সাল থেকে ২০১৬ সাল পর্যন্ত তাদের দেশে ইউটিউব বন্ধ করে রেখেছিল। সাম্প্রতিক বছরগুলোতেও দেশটি ‘অশালীন’, ‘অনৈতিক’ কনটেন্টের কারণে একাধিকবার জনপ্রিয় ভিডিও শেয়ারিং অ্যাপ টিকটক বন্ধ রেখেছিল।

এ জাতীয় আরও খবর

প্রতিটি স্তরে উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে চায় সরকার

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট