,

কেরু চিনিকলে আখ মাড়াই বন্ধ, এবারও লোকসানের শঙ্কা

news-image

চুয়াডাঙ্গা প্রতিনিধি : বড় ধরনের কোনো যান্ত্রিক ত্রুটি ছাড়াই আখের অভাবে দর্শনা কেরু চিনিকলে আখ মাড়াই আনুষ্ঠানিকভাবে বন্ধ করা হয়েছে।

শুক্রবার (৩ ফেব্রুয়ারি) ভোর সাড়ে ৫টায় ২০২২-২৩ মৌসুমের মাড়াই বন্ধ ঘোষণা করে কারখানা কর্তৃপক্ষ।

১৯৩৮ সালে প্রতিষ্ঠা করা হয় দেশের বৃহত্তম চিনিকল কেরু অ্যান্ড। তবে এই প্রথম মাত্র ৪২ কার্যদিবসের মাথায় কারখানাটির আখ মাড়াই বন্ধ করা হলো। এরআগে গতবছরের ২৩ ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছিল কেরু চিনিকলে আখ মাড়াই।

কেরু চিনিকল সূত্র জানায়, চলতি বছরে কারখানাটিকে চিনি আহরণের লক্ষ্যমাত্রা ঠিক করে দিয়েছে বাংলাদেশ চিনি ও খাদ্যশিল্প করপোরেশন। নির্ধারিত লক্ষ্যমাত্রা অনুযায়ী সাড়ে ছয় শতাংশ চিনি আহরণের হিসাব ধরে ৫৩ কার্যদিবসে ৬২ হাজার টন আখ মাড়াই করতে হবে। এতে চিনি উৎপাদন হবে তিন হাজার ৮৮৪ টন। কিন্তু আখের অভাবে ৪২ দিনে (শুক্রবার পর্যন্ত) মাত্র ৪৬ হাজার ৯৩৭ টন আখ মাড়াই করে দুই হাজার ২৭০ টন চিনি উৎপাদন করা গেছে। অর্থাৎ চিনি আহরণের হার পাঁচ শতাংশ। এতে চিনিকারখানা এবারও লোকসানের মুখে পড়তে পারে বলে আশঙ্কা করছে কর্তৃপক্ষ।

এ বিষয়ে কেরু অ্যান্ড কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মোশাররফ হোসেন বলেন, আখের অভাবে মাড়াই বন্ধ ঘোষণা করা হয়েছে। এতে এবারও লোকসানে পড়তে পারে দেশের চিনিখাত। এ বিষয়ে পরবর্তী সময়ে বিস্তারিত জানানো সম্ভব হবে।

এ জাতীয় আরও খবর

লন্ডনে বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন

ময়মনসিংহে বাসের ধাক্কায় নিহত ৭ জনের পরিচয় শনাক্ত

জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার

নবীনগরে উপজেলা শ্রমিক দলের উদ্যোগে পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে মিছিল সমাবেশ

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি

সেন্ট মার্টিনে রাত্রিযাপনের সুযোগ বাড়ছে, আসছে নতুন গাইডলাইন

তীব্র তাপপ্রবাহে গলছে সুইজারল্যান্ডের হিমবাহ, প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা

শিক্ষা ও ক্রীড়ার উন্নয়নে নবীনগরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপি আব্দুল মান্নানের মতবিনিময়

পে স্কেল বাস্তবায়নে নতুন নির্দেশনা