,

ঢাকাকে বিদায় করে প্লে-অফে রংপুর

news-image

স্পোর্টস ডেস্ক : এই ম্যাচটা জিতলে কাগজে কলমে আশা টিকে থাকতো। তবে ঢাকা ডমিনেটর্স পারলো না। লড়াই করলেও শেষ পর্যন্ত হেরেই গেলো নাসির হোসেনের দল।

ঢাকাকে ২ উইকেট আর ৩ বল হাতে রেখে হারিয়ে প্লে-অফ নিশ্চিত করে ফেলেছে রংপুর রাইডার্স। এই ম্যাচে হেরে বিদায় নিশ্চিত হয়ে গেছে ঢাকার।

রংপুরের লক্ষ্য খুব বড় ছিল না, ১৩১ রানের। তবে ৯ রানের মধ্যে মোহাম্মদ নাইম (০) আর শেখ মেহেদিকে (২) তুলে নিয়ে আশা জাগিয়েছিলেন ঢাকার পেসার শরিফুল ইসলাম।

সেখান থেকে রনি তালুকদার আর নুরুল হাসান সোহান ৬৫ বলে ৯৩ রানের জুটি। রনি তালুকদার অবশ্য ব্যাট করেছেন ধীরগতিতে, ৩৯ বলে ৩৪ করে ফেরেন তিনি।

তবে অধিনায়ক নুরুল হাসান সোহান ব্যাট হাতে ছিলেন রীতিমত বিধ্বংসী। ৩৩ বলে ৭ চার আর ৩ ছক্কায় ৬১ রানের ঝোড়ো এক ইনিংস খেলে দেন রংপুর দলপতি।

রনি-সোহান আউট হওয়ার পর দ্রুত কয়েকটি উইকেট তুলে নিয়ে লড়াইয়ে ফিরেছিল ঢাকা। শেষ ওভার পর্যন্ত তারা টেনে নেয় খেলা। তবে শেষ রক্ষা হয়নি।

এর আগে ৮ উইকেটে ১৩০ রানের পুঁজি দাঁড় করিয়েছিল ঢাকা। টস হেরে ব্যাট করতে নেমে শুরু থেকেই ধুঁকতে থাকা দলটি একটা সময় একশর আগেই গুটিয়ে যাওয়ার শঙ্কায় ছিল। ৭৫ রানে হারিয়েছিল ৬ উইকেট।

এরপর আরিফুল হকের ২৬ বলে ২৯, শরিফুল ইসলামের ১৩ বলে ১১ আর আমির হামজার ১১ বলে ১৫ রানের অপরাজিত ইনিংসে ভর করে কোনোমতে ১৩০ পর্যন্ত গেছে ঢাকা।

টপঅর্ডারের তিন ব্যাটার মোহাম্মদ মিঠুন (৫), সৌম্য সরকার (৩) আর নাসির হোসেন (২) দ্রুত সাজঘরে ফিরে গেলে ১১ রানের মধ্যে ৩ উইকেট হারায় ঢাকা। অ্যালেক্স ব্ল্যাক মারমুখী শুরু করেছিলেন, কিন্তু ইনিংস বড় করতে পারেননি (১১ বলে ১৮)।

চার নম্বরে নামা আবদুল্লাহ আল মামুন অনেকটা সময় ধরে খেলেন। কিন্তু তার ২৭ বলে ২৩ রানের ইনিংসটি মোটেই টি-টোয়েন্টির সঙ্গে মানানসই ছিল না।

রংপুরের পেসার আজমতউল্লাহ ওমরজাই ২২ রানে নেন ২টি উইকেট।

এ জাতীয় আরও খবর

প্রতিটি স্তরে উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে চায় সরকার

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট